নিউজ ডেস্ক: জার্মানি ও আমেরিকার পর গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইডেন। সোমবার তারা বড় ব্যবধানে পরাজিত করল টিউনিশিয়াকে। ম্যাচের ফলাফল ৫-১। তবে টিউনিশিয়াকে তুলনামূলকভাবে বেশি আক্রমণ করতে দেখা যায় ম্যাচে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। দুই গোল খেয়ে খাতা খুলেছিল তারা। কিন্তু ধরে রাখতে পারেনি সেই গতিবেগ।
সোমবার ম্যাচটি খেলা হয় এস্তাদিও মন্টেরেতে। শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকে দুই দল। অবশেষে সপ্তম মিনিটে গোল করে সুইডেনকে এগিয়ে দেন আইয়ারি। দ্বিতীয় গোলটি আসে ৩০ মিনিটে। এবারের গোলদাতা ইসাক। ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণের মাত্রা বাড়ায় টিউনিশিয়া। ৪৩ মিনিটের খাতা খোলে তারা। গোল করে রেকিক। এরপরও জারি থাকে তাদের আক্রমণ, তবে গোলের মুখ দেখতে সফল হয়নি। এর জেরে প্রথমার্ধ শেষে ২-১এ এগিয়ে থাকে সুইডেন।
দ্বিতীয়ার্ধে পুরো চিত্রটাই একেবারে পাল্টে যায়। গোলের ফর গোল আসে সুইডেনের তরফ থেকে। ৫৯ মিনিটে গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দেন গিওকেরেস। চতুর্থ গোলটি আসে ৮৪ মিনিটে। এবারের গোলদাতা ভ্যানবার্গ। এরপরই কার্যত বন্ধ হয়ে যায় টিউনিশিয়ার কামব্যাকের সমস্ত রাস্তা। অন্তিম গোলটি আসে ফাইনাল উইসেল বাজার কিছু আগে। ফের গোল করেন আইয়ারি। অবশেষে ৫-১ ফলাফল নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন সুইডেনের ফুটবলাররা। এই জয়ের জেরে ‘গ্রুপ এফ’এ শীর্ষস্থানে সুইডেন। অন্যদিকে টিউনিশিয়া অন্তিম স্থানে। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দুই দল। বিশেষ করে টিউনিশিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।



By












