• Home
  • জেলার খবর
  • অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শালবনী থানার

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শালবনী থানার

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: বিপদ কি বাড়তে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার তরফ থেকে। ঘটনাটি ঘিরে রাজ্য রাজনীতিতে ছড়িয়েছে জোর চাঞ্চল্য। পাশাপাশি এই প্রশ্নও উঠতে শুরু করেছে যে সুমিত রায়কে গ্রেফতার করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কোনও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসবে কিনা।

পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে নানাভাবে চাপে পড়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে হোক কি বাইরে, সব জায়গাতেই তাঁর বিরুদ্ধে উঠে চলেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। যদিও দলের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে সমস্যার সমাধানের। পাশাপাশি, বিরোধীদের কটাক্ষের মুখেও তাঁকে সহ গোটা দলকে পড়তে হচ্ছে লাগাতার। 

এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। তাঁর খোঁজে ডায়মন্ড হারবার সাংসদের কালীঘাটের বাড়িতে প্রায় চার ঘন্টা তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ। তবে তাঁর খোঁজ মেলেনি। সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থানও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তরফ থেকেও এই তল্লাশির তীব্র নিন্দা জানানো হয়েছে। 

এবার এই আর্থিক প্রতারণার মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শালবনী থানা। থানা সূত্রের খবর, শনিবার তল্লাশি অভিযান চালানোর পর সুমিত রায়ের খোঁজ না মেলায় আবেদন করা হয়েছিল আদালতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এবং তাতে সবুজ সংকেতও দেয় কোর্ট। এবার দেখার বিষয় যে এর থেকে কি বেরিয়ে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে এবার দেখার যে আগে কি হয়।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top