• Home
  • জেলার খবর
  • অবশেষে ঘুরিয়ে নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অবশেষে ঘুরিয়ে নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শেষ পর্যন্ত নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টালেন নিজের প্রোফাইলের ‘ডেজিগনেশন’। যদিও সোজাসুজি নয়, ঘুরিয়ে তিনি নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন। 

সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয় রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, নিজের শক্তঘাঁটি ভবানীপুরেও পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পরাজিত করেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই তিনি কারচুপির অভিযোগ তোলেন এবং দাবি করে যাচ্ছিলেন যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, যা নিয়ে তীব্র সমালোচনা হয় বঙ্গ রাজনীতিতে। প্রশ্নের মুখে পড়তে হয় গোটা ঘাসফুল শিবিরকে।

অবশেষে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের একাধিক প্রভাবশালীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ নেন মন্ত্রিসভার আরো পাঁচজন – দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডুও। রাজ্যে বিজেপির ইতিহাস গড়াকে ঘিরে খুশির হাওয়া বইছে দলীয় কর্মী-সমর্থকদের থেকে শুরু করে রাজ্যবাসীদের একাংশের মনে। 

এরপর নিজেকে ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তাঁর ছবির নিচে লেখা ১৫, ১৬ ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী। বিষয়টি চোখের নিমেষের সকলের নজরে আসে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এবার হয়তো নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস। বিস্তারিতভাবে বলতে গেলে, বিষয়টি নিয়ে এই মুহূর্তে জোড় আলোচনা চলছে গোটা রাজ্যে। সেক্ষেত্রে দেখার বিষয় যে ঘুরে দাঁড়ানোর জন্য এবার কি করে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন হয় বা কোনদিকে এগোয়ে, সেটাই এখন দেখার।

Releated Posts

তারাতলায় বিপর্যয়: আপাতত বন্ধ উদ্ধারকাজ

আপাতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে তারাতলার ধসে পড়া গুদামে। বিশাল বৃষ্টি এবং তার উপর লাগাতার বাজ পড়ায় কিছুক্ষনের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধের নির্দেশ শুভেন্দুর, গঠন কমিটি

তিনি সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং সেখানেই সরাসরি নিশানা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

“সই আছে প্রাক্তন মেয়রের” হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

রাজ্যের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল সরকার টাকা নিতে নিতে মৃত্যুপুরী বানিয়েছে সিটি অফ জয় কলকাতাকে। আপনাদের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top