• Home
  • জেলার খবর
  • রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতেই রাজকে বিঁধলেন সৌরভ

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতেই রাজকে বিঁধলেন সৌরভ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতেই পরিচালক রাজ চক্রবর্তীকে বিঁধলেন পরিচালক-নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি। সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে তিনি নিজের অবস্থান জানান এবং প্রশ্ন তোলেন যে রাজনৈতিক জীবন পরাজিত হলেই শেষ হয়ে যায় কিনা। যদিও যেকোনও বিষয়েই সৌরভ নিজের মতামত প্রকাশ করতে পিছু হাটেন না। 

সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও।

এই পরাজয়ের পরই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পরিচালক রাজ চক্রবর্তী, যা নিয়ে গণমাধ্যমে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। নাম না করে রাজকে বিঁধলেন পরিচালক-নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “রাজনৈতিক জীবন শেষ হয়ে যায় হেরে গেলে? এদেরকে উপহার দেওয়া যায় না বেসিক কোনও রাজনৈতিক শিক্ষার বই?”

প্রসঙ্গত, গণনার দিন অস্বস্তিতে পড়তে হয় রাজ চক্রবর্তীকে। গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময়ে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি এজেন্টরা। এখানেই শেষ নয়, তাঁর দিকে ছোরা হয় কাদা ও চটিও, যা এসে লাগে তাঁর জামার পিছনে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রাজকে বের করে নিয়ে যায়। তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরে সংবাদমাধ্যম। যদিও তিনি হাসিমুখেই ছিলেন। তিনি বলেছিলেন, “বলার আছে অনেককিছু. তবে এখন নয়।”

Releated Posts

তারাতলায় বিপর্যয়: আপাতত বন্ধ উদ্ধারকাজ

আপাতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে তারাতলার ধসে পড়া গুদামে। বিশাল বৃষ্টি এবং তার উপর লাগাতার বাজ পড়ায় কিছুক্ষনের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধের নির্দেশ শুভেন্দুর, গঠন কমিটি

তিনি সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং সেখানেই সরাসরি নিশানা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

“সই আছে প্রাক্তন মেয়রের” হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

রাজ্যের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল সরকার টাকা নিতে নিতে মৃত্যুপুরী বানিয়েছে সিটি অফ জয় কলকাতাকে। আপনাদের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top