• Home
  • জেলার খবর
  • ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের, গণনাকেন্দ্রের সুপারভাইজার হিসেবে, নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যা নির্বাচনী বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এবং এর জেরে বিঘ্নিত হতে পারে গণনার নিরপেক্ষতা। 

অন্যদিকে বিশ্বরূপ ভট্টাচার্য আপত্তি জানিয়েছেন গণনাকেন্দ্রের স্থান বদল নিয়ে। কমিশন জানিয়েছে, যেহেতু ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম এবং কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ‘সেন্ট্রালাইজেশন’এর পথে হাঁটা হয়েছে। বিশ্বরূপ ভট্টাচার্যের দাবি, আইনত ঠিক নয় আচমকা এভাবে গণনাকেন্দ্রের স্থান বদলানো। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা আজ দুপুর দুটো নাগাদ।

Releated Posts

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top