• Home
  • খেলা
  • ভুবি-জশের দাপুটে বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেল দিল্লির ব্যাটিং, বড় জয় আরসিবির

ভুবি-জশের দাপুটে বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেল দিল্লির ব্যাটিং, বড় জয় আরসিবির

Image

দেবজিৎ মুখার্জি: ভুবি-জশের দাপুটে বোলিংয়ের সামনে মাথানত করল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগ। তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল তারা। বড় ব্যবধানে জয় পেল আরসিবি। ৯ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলল তারা। অর্থাৎ চলতি আইপিএলে দাপট অব্যাহত রইল তাদের।

সোমবার ম্যাচটি খেলা হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। প্রথমে ব্যাটিং করে ১৭ ওভার শেষ হওয়ার আগে ৭৫ রানে অলআউট হয়ে যায় দিল্লি। দলের সমস্ত ব্যাটারই ব্যর্থ অভিষেক পোড়েলকে বাদ দিয়ে। তিনি করেন ৩০। আরসিবির বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন জশ হেজেলউড। এছাড়া ভুবনেশ্বর কুমার পান তিনটি উইকেট এবং একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন রাসিখ, সুইয়াশ ও ক্রুণাল। 

জবাবে রান তাড়া করতে নেমে ৭ ওভার শেষ হওয়ার আগে এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বেঙ্গালুরু। ৩৪ রানে অপরাজিত থাকেন দেবদত্ত পাদিক্কাল। বিরাট কোহলি অপরাজিত থাকেন ২৩ রানে। ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান জেকব বেথেল। দিল্লির হয়ে সেই একমাত্র উইকেটটি পান কাইল জেমিসন। ম্যাচের সেরা ঘোষণা করা হয় জশ হেজেলউডকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top