• Home
  • জেলার খবর
  • “বেলা একটার পর ডিজে বাজবে…..” শুভেন্দুর গড় থেকে হুঁশিয়ারি অভিষেকের

“বেলা একটার পর ডিজে বাজবে…..” শুভেন্দুর গড় থেকে হুঁশিয়ারি অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: “বেলা একটার পর ডিজে বাজবে রবীন্দ্র সঙ্গীতের সুরে” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় থেকে বড় হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? তাঁর সাফ কথা, যে যেমন ভাষা বোঝেন, তাঁকে তিনি সেই ভাষায় জবাব দিতে জানেন। 

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর গড়ে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবানপুর ও পটাশপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে। সভা থেকেই তিনি রাজ্যবাসীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেওয়ার পাশাপাশি একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন বিজেপিকে। 

নিজের বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, “যতই উদার হন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আমার জেদ, ৪ তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বেলা একটার পর থেকে রবীন্দ্র সঙ্গীতের সুরে ডিজে বাজবে।” তাঁর সংযোজন, “যাঁরা যে ভাষা বোঝেন, সে ভাষায় জবাব দিতে জানে অভিষেক।” এখানেই শেষ নয়, ঘাসফুল শিবিরের সেনাপতি এদিন এও দাবি করেন যে এই কেন্দ্রের ভোটারদের ধমক-চমক দেওয়া হচ্ছে সিট জিততে। তাঁর হুঁশিয়ারি, “তালিকা তৈরি করে রেখেছি আমি। ব্লক, পঞ্চায়েত ধরে ধরে হিসেব হবে।” পাশাপাশি এই ইঙ্গিতও দেন যে এই কেন্দ্রগুলি থেকে বাজেয়াপ্ত হতে পারে বিজেপি প্রার্থীদের জমানত।

Releated Posts

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুণালকে বলার সুযোগ দিলেন শুভেন্দু, এরপর যা ঘটলো…..

এখানেই শেষ নয়, তিনি লিখিতভাবে পর্যন্ত জানাতে বলেন যদি তৃণমূলের ‘বেইমান’ বিধায়কদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে। এরপর তাঁর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুনালকে লক্ষ্য করে চোর স্লোগান বিধানসভায়, জবাবে যা বললেন তিনি……

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য পেশ করা শুরু হতেই বিজেপি বিধায়কেরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top