• Home
  • জেলার খবর
  • “বিজেপি শেষ করবে তৃণমূল কংগ্রেসের বালি-মাটি-মাফিয়ারাজ” হুংকার যোগীর

“বিজেপি শেষ করবে তৃণমূল কংগ্রেসের বালি-মাটি-মাফিয়ারাজ” হুংকার যোগীর

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: কদিন পরই বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন যেন এক রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভোটকে কেন্দ্র করে। এই আবহে বোলপুর থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সাফ কথা, বিজেপি বিনাশ করবে তৃণমূল কংগ্রেসের বালি-মাটি-মাফিয়ারাজের।

বৃহস্পতিবারও বাংলায় ভোটপ্রচারে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারাবনিতে তিনি জনসভা করেন। দলীয় প্রার্থী অভিজিত রায়ের হয়ে প্রচার করেন তিনি। সভামঞ্চ থেকে একের পর এক ইস্যু তুলে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন এবং ডবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আহ্বান জানান।

যোগী আদিত্যনাথ বলেন, “বাংলায় ১৫ বছর ধরে মাফিয়ারাজ ও কাটমানি শাসন চলছে। এখন শুধু ভয় ও আতঙ্কের পরিবেশ গোটা পশ্চিমবঙ্গে।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “বিজেপি শেষ করবে তৃণমূল কংগ্রেসের বালি-মাটি-মাফিয়ারাজ।” এবার দেখার বিষয় যে তিনি যা জোর গলায় দাবি করলেন, তা শেষ পর্যন্ত হয় কিনা। বিজেপি সরকার গঠন করবে নাকি ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, সেটাই এখন দেখার।

Releated Posts

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুণালকে বলার সুযোগ দিলেন শুভেন্দু, এরপর যা ঘটলো…..

এখানেই শেষ নয়, তিনি লিখিতভাবে পর্যন্ত জানাতে বলেন যদি তৃণমূলের ‘বেইমান’ বিধায়কদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে। এরপর তাঁর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুনালকে লক্ষ্য করে চোর স্লোগান বিধানসভায়, জবাবে যা বললেন তিনি……

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য পেশ করা শুরু হতেই বিজেপি বিধায়কেরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top