দেবজিৎ মুখার্জি: দিন যত যাচ্ছে, ততই যেন বৈভবের ব্যাটিং এক আলাদা রূপ নিচ্ছে। প্রতিটা ম্যাচেই যেন আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলছে বৈভব। আরসিবির বিরুদ্ধেও দেখা গেল একই চিত্র। গতকাল বিরাট কোহলিদের বিরুদ্ধে তিনি ২৬ বলে ৭৮ রানের এক অসাধারণ ইনিংস খেলেন এবং রাজস্থানের জয়ের পেছনে এক বড় ভূমিকা পালন করেন।
কীভাবে ব্যাট হাতে ধারাবাহিক সাফল্য? সেই ব্যাপারে বৈভব ম্যাচের সেরা হয়ে বলেন বিষয়টি অত্যন্ত সহজ। বল দেখা আর মারা। সামনে কে আছেন বা কেমন বল করবেন, তা মাথায় নিয়ে অত লাভ নেই। ম্যাচ উইনিং ইনিংসের পর রাজস্থান রয়েলসের তরুণ তারকা বলেন, “হ্যাঁ কোথাও একটা মাথায় থাকে যে সামনে বুমরাহ বোলিং করছেন। কিন্তু আমি যা প্র্যাকটিস করি, সেটাই চেষ্টা করি মাঠে করার। বল দেখো আর মারা, কে বোলার দরকার নেই দেখার।”
প্রসঙ্গত, শুক্রবার ম্যাচটি খেলা হয় গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বেঙ্গালুরু তোলে ৮ উইকেটে ২০১। সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক রজত পতিদার। জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। বৈভব সূর্যবংশী করেন ৭৮ এবং ধ্রুব জুড়েল ৮১।



By














