• Home
  • প্রযুক্তি ও চাকরি
  • ব্যাগ খুলে দেখছেন ল্যাপটপের চার্জার নেই? অরিজিনাল চার্জার ছাড়াই যেভাবে চার্জ করবেন ল্যাপটপ

ব্যাগ খুলে দেখছেন ল্যাপটপের চার্জার নেই? অরিজিনাল চার্জার ছাড়াই যেভাবে চার্জ করবেন ল্যাপটপ

Image

জরুরি কাজের সময় ব্যাগে ল্যাপটপ আছে কিন্তু চার্জার নেই—এমন বিপদে আমাদের অনেকেই পড়তে হয়। বিশেষ করে ল্যাপটপের ব্যাটারি যখন একদম শেষ প্রান্তে, তখন চার্জার ছাড়া কাজ চালানো একরকম অসম্ভব মনে হয়। তবে আধুনিক প্রযুক্তির কল্যাণে অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার ছাড়াও বিকল্প উপায়ে ল্যাপটপ চার্জ করা সম্ভব।

আপনার হাতের কাছে থাকা স্মার্টফোনের চার্জার, বিশেষ USB Type-C ক্যাবল কিংবা ট্যাবলেটের চার্জার ব্যবহার করেই এই জরুরি সমস্যার সমাধান করতে পারেন।

ফোন চার্জার দিয়ে কি ল্যাপটপ চার্জ করা সম্ভব?

আপনার ফোন এবং ল্যাপটপ উভয়ই যদি USB Type-C পোর্ট সাপোর্ট করে তবে ফোন চার্জার দিয়ে ল্যাপটপ চার্জ করা সম্ভব। সাধারণ ফোন চার্জার 5W থেকে 20W আউটপুট দেয়, যেখানে ল্যাপটপের জন্য দরকার হয় অন্তত 45W। তাই ফোন চার্জার প্লাগ-ইন করলে ল্যাপটপ বন্ধ থাকা অবস্থায় ধীরগতিতে চার্জ হবে।

ট্যাবলেট চার্জার ও পাওয়ার ব্যাংক দিয়ে চার্জিং

ট্যাবলেট বা গেমিং কনসোলের (যেমন Nintendo Switch) চার্জার সাধারণত 30W থেকে 39W আউটপুট দেয়, যা দিয়ে দ্রুত ল্যাপটপ সচল করা সম্ভব। এছাড়া অন্তত 45W USB-C PD সাপোর্ট থাকা 20,000mAh পাওয়ার ব্যাংক দিয়েও ল্যাপটপ চার্জ করা সম্ভব।

________

Scroll to Top