জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া (Vi) যৌথভাবে টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই-এর (TRAI) একটি নয়া নিয়মের তীব্র বিরোধিতা করেছে। সরকার ৫জি নেটওয়ার্ক স্লাইসিং (5G Network Slicing), অর্থাৎ ইন্টারনেটের গতিকে আলাদা কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়ার প্রযুক্তির উপর কড়া নিয়ম প্রয়োগ করতে চাইছে। তবে সংস্থাগুলির দাবি, সরকারি নীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত। অন্যদিকে, সাধারণ গ্রাহকদের অধিকার রক্ষা কমিটির মতে, এই নিয়মগুলি বহাল রাখা একান্ত জরুরি।
আগস্ট মাসে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI) এই প্রস্তাব পেশ করে, যাতে প্রিমিয়াম পরিষেবার চক্করে সাধারণ গ্রাহকদের স্পিড ধীর না হয়ে যায়।
৮০ শতাংশ ব্যবহারের সীমা ও ট্রাই-এর যুক্তি
নিয়ম অনুযায়ী, যেখানে ৫জি স্লাইসিং চালু থাকবে এখানকার নেটওয়ার্ক ও টাওয়ার ব্যবস্থার ওপর নজরদারি চালানো হবে। সংস্থাগুলি রেডিও স্পেকট্রামের (Radio Spectrum) মতো মোট নেটওয়ার্ক ক্ষমতার সর্বোচ্চ ৮০ শতাংশের বেশি অংশ ব্যবহার করতে পারবে না। বাকি ২০ শতাংশ অংশ জরুরি ব্যাকআপ বা সাধারণ চলাচলের জন্য ফাঁকা রাখতে হবে।
টেলিকম সংস্থাগুলির আপত্তি ও এয়ারটেল-এর যুক্তি
টেলিকম সংস্থাগুলি জানিয়েছে যে টাওয়ারের কতটা ক্ষমতা ব্যবহৃত হচ্ছে, তা সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রযুক্তিগত বিষয়। গ্রাহকরা কেবল সঠিক কল ও স্পিড পাচ্ছেন কি না, সেটাই তাদের মূল বিবেচ্য।
- অতিরিক্ত খরচের চাপ: এয়ারটেল (Airtel) জানিয়েছে, ৮০% সীমা আরোপ করা হলে অহেতুক নতুন টাওয়ার বসাতে বিপুল অর্থ খরচ করতে হবে, যা গ্রাহক পরিষেবাকে ব্যাহত করবে।
জিয়ো ও ভোডাফোন-আইডিয়ার প্রতিক্রিয়া
রিল্যায়েন্স জিয়ো (Reliance Jio) এই নিয়মকে অকার্যকর এবং অবাস্তব বলে আখ্যা দিয়েছে। সংস্থাটির মতে, ৮০ শতাংশ পূর্ণ হলেই সার্ভিস বন্ধ করা প্রযুক্তিগতভাবে অসম্ভব।
- Vi-এর বক্তব্য: ভোডাফোন-আইডিয়া (Vi) জানিয়েছে, স্লাইসিং কেবল ভিড় সামলানোর প্রযুক্তি। নেটওয়ার্ক ফাঁকা থাকলে সবাই সর্বোচ্চ স্পিড পেয়ে থাকেন, তাই এতে ফিক্সড লিমিট বসানো অনুচিত।
________



By













