দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে এলএসজি দল ও তার সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন মুকুল চৌধুরী। গতকাল তিনি কেকেআরের বিরুদ্ধে দলকে জয় পাইয়ে দেন পরাজয়ের মুখ থেকে। ২৭ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি দলকে ফিনিশ লাইন পার করান। তাঁর বিধ্বংসী ইনিংসের জন্য তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
মুকুলের এমন অসাধারণ ইনিংসের যেমন তাঁর সতীর্থ ও দলের সমর্থকরা প্রশংসা করেছেন, তেমনি প্রশংসায় পঞ্চমুখ দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। ম্যাচ শেষে তিনি দাবি করেন যে মুকুলের বয়স অনেক কম এবং ওঁর চোখে সেই লুক রয়েছে ওঁ ক্ষুধার্ত। তিনি বলেন, “ওর বয়স অনেক কম এবং ওর চোখে সেই লুক রয়েছে, ও ক্ষুধার্ত।”
এদিন মুকুলের খেলায় উন্নতির জন্য নিষ্ঠারও প্রশংসা করেছেন ল্যাঙ্গার। তাঁর বক্তব্য, “খুব অনুসন্ধিৎসু ওর মনটা। আরো ভালো করতে চায় ও।” অনুশীলনে যেভাবে মুকুল কাজ করেছেন শর্ট-বল কৌশলের উপর, তাতে বিশেষভাবে মুগ্ধ হয়েছেন কোচ। এবার দেখার বিষয় যে আগামী ম্যাচগুলিতেও একইভাবে পারফর্ম করে দেখাতে পারেন কিনা মুকুল।



By














