• Home
  • দেশ
  • ভোট দেওয়ার আগে স্ত্রীকে নিয়ে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো হিমান্তর

ভোট দেওয়ার আগে স্ত্রীকে নিয়ে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো হিমান্তর

Image

দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে বৃহস্পতিবার, ৯ এপ্রিল, বিধানসভা নির্বাচন শুরু হয়েছে বিজেপি শাসিত অসমে। যদিও শুধু অসমেই নয়, ভোট শুরু হয়েছে আরও একাধিক রাজ্যেও। এই আবহে ভোট দেওয়ার আগে স্ত্রী রিনিকী ভূঁইয়া শর্মাকে সঙ্গে নিয়ে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ ভোটগ্রহণের দিন অসমে। সেদিন আমার সৌভাগ্য হয়েছে মা কামাখ্যার দর্শন পাওয়ার। মায়ের কাছে আমি এই প্রার্থনা করেছি যে রাজ্যের সমৃদ্ধি হোক এবং রাজ্যবাসীর উন্নতি হোক।” ভোটারদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “এক উন্নততর অসম তৈরি করার জন্য প্রত্যেক কণ্ঠস্বর ও ভোটই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের এই উৎসবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বড় সংখ্যায় ভোটকেন্দ্রে আসার।”

প্রসঙ্গত, জালুকবাড়ি বিধানসভা আসন থেকে  হিমান্ত বিশ্বশর্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ প্রার্থী হিসেবে। এই আসনে, গত প্রায় ২৫ বছর ধরে, তাঁর শক্তিশালী রাজনৈতিক ভিত্তি রয়েছে।

Releated Posts

রাম মন্দিরের চুরি: বিজেপির অস্বস্তি বাড়ালো ভিএইচপি

অযোধ্যার রাম মন্দিরের চুরির ঘটনায় এবার যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের একপ্রকার অস্বস্তি বাড়ালো বিশ্ব হিন্দু পরিষদ…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: আর্থিক সহায়তা ঘোষণা মোদির

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান যে মৃতদের পরিবারদের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে…

ByByHafizur Rahaman Jun 25, 2026

“পুনঃপরীক্ষায় ভুল শুধরে নেওয়া হয়েছে” স্বীকার করলেন ধর্মেন্দ্র প্রধান

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমি স্বীকার করছি যে আমরা ভুল করেছি অতীতে। তবে সেই সমস্ত ভুলত্রুটি আমরা শুধরেও…

ByByHafizur Rahaman Jun 25, 2026

মোদির ইনিংস শেষ

ব্যবসায়ী ঠিক জানে কোন সময় হাওয়া বদলে ফেলতে হয়, বাকিটা বললাম না। পারলে বুঝে নিন।

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top