• Home
  • খেলা
  • বৃষ্টির পূর্বাভাস আগে থেকে থাকা সত্ত্বেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, সমালোচনার মুখে পড়লেন রাহানে

বৃষ্টির পূর্বাভাস আগে থেকে থাকা সত্ত্বেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, সমালোচনার মুখে পড়লেন রাহানে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি আইপিএল একেবারেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা। সোমবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে এক পয়েন্ট পেয়ে খাতা খোলে তারা পয়েন্ট তালিকায়। বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ।

তবে বৃষ্টির পূর্বাভাস আগে থেকে থাকা সত্ত্বেও অজিঙ্কা রাহানের টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তে হতবাক প্রাক্তনীরা। বলতে গেলে, রাহানেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্যাটিং করার সিদ্ধান্তের জেরে। নিজের অবস্থানে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, “যখন জানো ম্যাচ প্রভাবিত হতে পারে বৃষ্টির কারণে এবং বোলিং আক্রমণও অনঅভিজ্ঞ, তখন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত। সত্যিই বিষয়টি অবাক করে দেওয়ার মতো।

কেকেআরের প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীর বক্তব্য, “সত্যিই অবাক হয়েছি ওভারকাস্ট কন্ডিশনে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া দেখে। সুইং শুরুতেই দেখা গেল, দুটো ক্যাচ আউট। রীতিমতো হতচকিত করে দেওয়ার মতো সিদ্ধান্ত।” প্রসঙ্গত, টস জিতে রাহানে বলেছিলেন , “শুকনো আছে পিচ। তাই প্রথমে ব্যাট করে রান তুলতে চাই রান চাপিয়ে। দলের ছন্দ ফিরে আসবে বড় ম্যাচে জিতলেই।” যখন নাইটের রান ৩ ওভার ৪ বলে ২৫ রানে ২ উইকেট, তখন বৃষ্টি আসে। শেষ পর্যন্ত আর বল গড়ায়নি এবং পন্ড হয়ে যায় ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top