আইসক্রিমের বাজারে পা রাখল রিলায়েন্স! বাজার কাঁপাতে আসছে ‘বম্বে ক্রিমারি’

Image

আইসক্রিমের ব্যবসায় পা রাখল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়। রিলায়েন্সের FMCG আর্ম রিলায়েন্স কনজ়িউমার প্রোডাক্ট (RCPL) -এর হাত ধরে লঞ্চ করা হলো বম্বে ক্রিমারি (Bombay Creamery)। নানা ধরনের আইসক্রিমের সম্ভার নিয়ে এসেছে এই সংস্থা, যার মধ্যে আইসক্রিমের কোন, কাপ, টাব থেকে শুরু করে বার ও স্টিক আইসক্রিমও রয়েছে। দাম শুরু হচ্ছে ১০ টাকা থেকে। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিম ভারতে এই সংস্থার আইসক্রিম পাওয়া যাবে। শীঘ্রই গোটা দেশে এই আইসক্রিম যাতে পাওয়া যায়, সেই পদক্ষেপ করা হচ্ছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, রিলায়েন্স কনজ়িউমার প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন পরিকাঠামোর হাত ধরে খুচরো বাজারে আইসক্রিমের ব্যবসা ধরা হবে। আসল ডেয়ারি প্রোডাক্ট দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আসল ডেয়ারি স্বাদের অঙ্গীকার

RCPL-এর টি কৃষ্ণকুমার জানিয়েছেন, তাঁরা শুধুমাত্র আইসক্রিমের বাজারে ঢুকছেন এমন নয়। আসল ডেয়ারি আইসক্রিম তৈরি করে ক্রেতাদের কাছে আসল আইসক্রিমের স্বাদ পৌঁছে দেওয়া তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

ক্যাম্পার পর এবার আইসক্রিম বাজার দখলের লড়াই

এর আগে নরম ঠান্ডা পানীয়ের বাজারে এসেছে রিলায়েন্স। ক্যাম্পা (Campa) লঞ্চ করেছে। এই সেক্টরে কোকা-কোলা ও পেপসিকো-র মতো বড় ব্র্যান্ডের সঙ্গে টক্কর দিচ্ছে রিলায়েন্সের ক্যাম্পা।

  • বাজার দখলের স্ট্র্যাটেজি: সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতা মূলক দামের (Competitive Pricing) সঙ্গে যাঁরা ছোট ব্যবসায়ী তাঁদের বেশি ট্রেড মার্জিন দেওয়ার মাধ্যমে বাজারে উপস্থিতি তৈরি করছে এই ব্র্যান্ড।

________

Scroll to Top