• Home
  • খেলা
  • আবারও ফিরে এলো ২০২৪এর স্মৃতি, পরাজয়ের পর উত্তপ্ত আলোচনা পান্থ-সঞ্জীবের

আবারও ফিরে এলো ২০২৪এর স্মৃতি, পরাজয়ের পর উত্তপ্ত আলোচনা পান্থ-সঞ্জীবের

Image

দেবজিৎ মুখার্জি: বুধবার এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হয় লখনউয়ের একানা স্টেডিয়াম। হোম টিমকে ৬ উইকেটে পরাজিত করে দিল্লি। যদিও এই জয় একেবারেই সহজ ছিল না তাদের জন্য। ১৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্রুত চারটি উইকেট হারায় তারা। তবে এরপর সমীর রিজভি ও ট্রিস্টান স্টাবসের বড় পার্টনারশিপ দলকে ফিনিশ লাইন পার করায় এবং চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় প্রায় দিল্লি।

তবে ম্যাচ শেষে ঘটলো এমন এক ঘটনা যা ২০২৪ সালের কথা আরও একবার মনে করিয়ে দিল। কী সেই ঘটনা? এই পরাজয়ের পর এলএসজি অধিনায়ক ঋষভ পান্থ ও দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকে উত্তপ্ত আলোচনা করতে দেখা গিয়েছে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে। ভিডিওটি সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফের হয়ে ওঠে আলোচনার বিষয়। 

যদিও এই প্রথমবার নয়, আগেও পান্থ ও সঞ্জীব গোয়েঙ্কার ম্যাচ শেষে কথা বলার ভিডিও নিয়ে ক্রিকেটমহলে জোর আলোচনা হয়েছিল। তবে বিষয়টি স্বাভাবিক বলে উড়িয়ে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এবারের ভিডিও প্রসঙ্গেও ক্রিকেটপ্রেমী সহ নেটিজেনরা ২০২৪ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এলএসজির পরাজিত হওয়ার পর গোয়েঙ্কা এবং কেএল রাহুলের মধ্যে হওয়া উত্তপ্ত আলোচনার কথা উল্লেখ করেন। গতবারের বেলায়ও একই প্রসঙ্গ তোলা হয়েছিল। তবে দিনের শেষে বিষয়টি যে একেবারেই ভালো চোখে দেখছেন না এলএসজি সমর্থকরা, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার যে আগামী ম্যাচগুলিতে দল কেমন পারফর্ম করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top