দেবজিৎ মুখার্জি: জয় দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করেছে রাজস্থান রয়্যালস। সোমবার তারা পরাজিত করেছে চেন্নাই সুপার কিংসকে। শুধু জয় নয়, একে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। ৮ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে। ব্যাটিং-বোলিং দুটোতেই এদিন দশে দশ। বিস্তারিতভাবে বলতে গেলে, চেন্নাইকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে তারা।
নান্দ্রে বার্গারকে ম্যাচের সেরা ঘোষণা করা হলেও এই জয়ের অন্যতম কারিগর রাজস্থান রয়েলসের সবচেয়ে কনিষ্ঠতম তারকা বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তিনি ১৭ বলে ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। ম্যাচ শেষে সেই ব্যাপারে নিজের অবস্থানও জানিয়েছেন বৈভব। তাঁর পরিকল্পনা থেকে শুরু করে আক্রমণাত্মক ব্যাটিংয়ের মনোভাব, সবটাই তুলে ধরেছেন।
এছাড়া কোচোদের তরফ থেকে কি পরামর্শ দেওয়া হয়েছে, সেই ব্যাপারেও বৈভব নিজের বক্তব্য জানান। পাশাপাশি, ভুয়সী প্রশংসা করেন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়েসওয়ালের। কী বললেন তিনি? তিনি জানান কিভাবে তাঁকে যশস্বী সাহায্য করেছেন ব্যাটিং করার সময়ে। তিনি বলেন, “আমার সাথে প্রত্যেক বলের পর কথা বলতে থাকে – আমাকে বলে কখন সিঙ্গেল নিতে হবে, স্ট্রাইক দিতে থাকে আমাকে এবং যদি ব্যাটে বল সুন্দরভাবে আসে, তাহলে উৎসাহিত করে শট খেলা চালিয়ে যেতে।”
প্রসঙ্গত, সোমবার টাসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষ হওয়ার দুই বল আগে ১২৭ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। জবাবে রান তাড়া করতে নেমে ১৩ ওভারের শুরুতেই ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার নান্দ্রে বার্গারকে।



By














