• Home
  • খেলা
  • “অসাধারণ ছিল” প্রথম আইপিএল অভিজ্ঞতা নিয়ে বললেন ডাফি

“অসাধারণ ছিল” প্রথম আইপিএল অভিজ্ঞতা নিয়ে বললেন ডাফি

Image

দেবজিৎ মুখার্জি: গতবার আইপিএল জেতার পর এবারও সকলের নজর ছিল আরসিবির পারফরম্যান্সের উপর। যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, ঠিক তেমনটাই করে দেখিয়েছে তারা। মরশুমের প্রথম ম্যাচে জয় পেয়েছেন বিরাট কোহলিরা। ৬ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদকে। ব্যাটিং হোক বা বোলিং, দুটোতেই ঈশানদের থেকে এগিয়ে ছিল তারা।

ম্যাচের সেরা ঘোষণা করা হয় নিউজিল্যান্ডের জেকব ডাফিকে। বল হাতে হায়দ্রাবাদের ইনিংসের শুরুতে তিনি ব্যাপক ধাক্কা দিয়েছিলেন তাদের। প্রথম পাঁচ ওভারের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ফেলে হায়দ্রাবাদ এবং সেই তিনটিই যায় ডাফির ঝুলিতে। নিজের কোটার ৪ ওভার বল করে ২২ রান দিয়ে নেন তিনটি উইকেট।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম আইপিএল অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হলে ডাফি নিজের অবস্থান জানান। তাঁর বক্তব্য, “অসাধারণ ছিল। বেঙ্গালুরু ও আরসিবি সম্পর্কে আমি অনেক ভালো কথা শুনেছি।” ক্যাম্পেন দুর্দান্তভাবে শুরু হয়েছে বলে জানিয়ে কিউই তারকা বলেন, “আমি মনে করি এটি একটি খুব পরিপূর্ণ দলীয় পারফরম্যান্স।”

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top