দেবজিৎ মুখার্জি: জয় দিয়ে আইপিএলের ১৯ তম মরশুম শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার তারা মরশুমের প্রথম ম্যাচে পরাজিত করল সানরাইজার্স হায়দ্রাবাদকে। ৬ উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্টে খাতা খুললেন রজত পতিদাররা।
বল হাতে হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দেওয়ার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় জেকব ডাফিকে। তবে ব্যাট হাতেও একাধিক দৃষ্টি আকর্ষণ করার মতো পারফরম্যান্স উঠে এসেছে। বিশেষ করে বিরাট কোহলির ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। বলা ভালো, তিনি ফের প্রমাণ করেছেন যে এই ফরম্যাট থেকে অবসর নিলেও তিনি এখনো তা আগের মতই খেলতে পারেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এই ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছেন দুই দলের অধিনায়ক, অর্থাৎ রজত পতিদার ও ঈশান কিষান।
রজত পতিদার বলেন, “যখনই উনি ব্যাট করতে নামেন, বিশেষ করে দল যখন রান তাড়া করছে, উনি নাম্বার ওয়ান ব্যাটারের পারফরম্যান্স তুলে ধরেন। যেভাবে উনি খেলেছেন এবং শেষ পর্যন্ত টিকে রয়েছিলেন, তা অসাধারণ।” অন্যদিকে ঈশানের বক্তব্য, “ওনার উইকেট যতো তাড়াতাড়ি সম্ভব নেওয়া দরকার, নাহলে উনি যদি একবার চলতে থাকেন, তাহলে রোখা মুশকিল।”



By













