• Home
  • দেশ
  • ফের ধস শেয়ার বাজারে, পড়ল সেনসেক্স-নিফটির পয়েন্ট

ফের ধস শেয়ার বাজারে, পড়ল সেনসেক্স-নিফটির পয়েন্ট

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় এক মাস চলছে। এই ভয়াবহ সংঘাতের জেরে ব্যাপক ধস দালাল স্ট্রিটে। অনিশ্চয়তা দেশের শেয়ার বাজারে। শুক্রবার ফের সেনসেক্স পড়ল ১ হাজার ১৫০ পয়েন্ট। ৫০ পয়েন্ট পড়েছে নিফটিও। স্বাভাবিকভাবেই এর জেরে চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা।

এদিন সকাল ১১টা নাগাদ সেনসেক্স ১১৫০ পয়েন্ট পড়ে পৌঁছেছে ৭৪, ১০০ পয়েন্টে। নিফটি ৫০ পয়েন্ট পড়ে এসে দাঁড়িয়েছে সাড়ে ৩০০ পয়েন্টে। জিওজিত ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ড. ভি কে বিজয়কুমারের বক্তব্য, “ক্রমশ উগ্র হচ্ছে এই যুদ্ধ। ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খোলার আল্টিমেটাম দিয়েছেন ট্রাম্প।”

বিশ্লেষকরা মনে করছেন যে খুব বুঝেশুনে ট্রেডিং করতে হবে এবং বড় লাভের আশা করা এই মুহূর্তে উচিত নয়। সূচক একধাক্কায় অনেকটা পড়ে গিয়েছিল করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও। তবে তা সামলে আবার শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছিল। অর্থাৎ আবারও উর্ধ্বমুখী হতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঠিক হলে।

Releated Posts

পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

নিজের এক্স হ্যান্ডেল থেকে সোনিয়া পুত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই এমন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

পুনঃপরীক্ষার আগে ফের মৃত্যু এক নিট পরীক্ষার্থীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

ঘরে ফেরা ইউসুফের

আকাশের মত রং পাল্টাচ্ছে রাজনীতির খবর। আসা করি খবরটা সত্যি হবে যে কেকেআরের এক্স ব্যাটারের হাতের ব্যাট আবার…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top