• Home
  • জেলার খবর
  • রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি নিউটাউনে, পুলিশের সঙ্গে অশান্তিতে জড়ালেন বিজেপি প্রার্থী

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি নিউটাউনে, পুলিশের সঙ্গে অশান্তিতে জড়ালেন বিজেপি প্রার্থী

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নিউটাউন এলাকা। এক মিছিল বের করার প্রস্তুতির সময়ে পুলিশ দেখতে পায় এক যুবকের হাতে অস্ত্র। তাঁকে আটকানোর চেষ্টা করা হয় এবং নামিয়ে রাখতে বলা হয় অস্ত্র। সেখান থেকেই অশান্তির সূত্রপাত। 

তর্কাতর্কি শুরু হয়। পুলিশের এই পদক্ষেপের বিরোধিতা করা হয় বিজেপি কর্মীদের একাংশের তরফ থেকে। মিছিলের সামনে ছিলেন পীযূষ কানোরিয়া, যিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিজেপি প্রার্থী। অভিযোগ, তিনি সেই বিজেপি কর্মীকে ছাড়ানোর চেষ্টা করেন এবং এরপরই শুরু হয় বচসা ও ধস্তাধস্তি।

গেরুয়া শিবিরের বক্তব্য, যুবক অস্ত্র নিয়ে এসেছিলেন কারণ রীতি রয়েছে ‘অস্ত্র পুজো’ দেওয়ার বলে। অন্যদিকে, প্রশাসন জানিয়েছে যে আদালত পরিষ্কার নির্দেশ দিয়েছে যে মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অস্ত্র নামিয়ে রেখেই শুরু হয় শোভাযাত্রা।

Releated Posts

“তৃণমূল সরকার গঠন করছে ২০০র বেশি আসন পেয়ে” সাংগঠনিক বৈঠকে দাবি মমতার

গণনা চলাকালীন যেই দলীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তাঁদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তিনি বলেন, “চিন্তার কোনও কারণ নেই।…

ByByDebojit Mukherjee May 2, 2026

বিতর্কিত পোস্ট করায় সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস

বিতর্কিত পোস্ট করায় পদ থেকে সরিয়ে দেওয়া হলো কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। শনিবার তাঁকে সাসপেন্ড করা হয়…

ByByDebojit Mukherjee May 2, 2026

নাম না করে তৃণমূল নেতৃত্বকে ট্রাম্পের সঙ্গে তুলনা দিলীপের

দিলীপ ঘোষের বক্তব্য, “গন্ডগোল করতে পারে কাউন্টিংয়ের দিন। এখানেও আছেন একটা ডোনাল্ড ট্রাম্প। দরকার হলে বন্ধ করে দিতে…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট-পরবর্তী অশান্তিকে ঘিরে চাঞ্চল্য ফলতায়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সমর্থকদের উপর

স্থানীয় পদ্ম শিবিরের সমর্থকদের অভিযোগ, যেহেতু তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে, তাই হামলা চালানো হচ্ছে তাঁদের উপর এবং বাড়িতে…

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top