• Home
  • খেলা
  • আইপিএল শুরুর আগে রাম জন্মভূমিতে এলএসজি

আইপিএল শুরুর আগে রাম জন্মভূমিতে এলএসজি

Image

দেবজিৎ মুখার্জি: নিজেদের প্রথম দুই মরশুমে প্লে অফের টিকিট পাকা করলেও ফাইনাল খেলতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়েন্টস (এলএসজি)। গতবার সপ্তম স্থানে শেষ করেছিল তারা। তবে অতীতের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চায় দল। সেই লক্ষ্যে অযোধ্যায় রাম জন্মভূমিতে গেলেন সঞ্জীব গোয়েঙ্কা, ঋষভ পান্থ সহ দলের আরও কয়েকজন সদস্য।

দলের তরফ থেকে রাম মন্দির পরিদর্শনের ছবিটি শেয়ার করা হয় এক্স হ্যান্ডেলে। ছবিতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পান্থকে। ক্যাপশনে লেখা, “অযোধ্যায় রাম জন্মভূমিতে প্রার্থনা করতে গিয়েছেন ড. সঞ্জীব গোয়েঙ্কা আইপিএল শুরুর আগে। সঙ্গে গিয়েছেন অধিনায়ক ঋষভ পান্থ ও দলের বাকি সদস্যরা।”

এছাড়া এলএসজি কর্ণধার সংবাদসংস্থা এনআইকে বলেন, “বারবার প্রার্থনা করতে হয় ভগবান রামের কাছে। শুরু হতে চলেছে আইপিএল। তাই এখানকার মন্দিরে প্রার্থনা করছে দলের সকল সকল ক্রিকেটার। সবটা যেন ঠিকঠাকভাবে শেষ হয় ভগবান রামের আশীর্বাদে।” প্রসঙ্গত, এলএসজির আইপিএল অভিযান শুরু হবে এপ্রিল মাসের ১ তারিখে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top