• Home
  • জেলার খবর
  • “ঘোষিত রাষ্ট্রপতি শাসন হচ্ছে এখানে” কালীঘাট থেকে বিজেপিকে আক্রমণ মমতার

“ঘোষিত রাষ্ট্রপতি শাসন হচ্ছে এখানে” কালীঘাট থেকে বিজেপিকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “অঘোষিত নয়, ঘোষিত রাষ্ট্রপতি শাসন হচ্ছে এখানে” শুক্রবার কালীঘাটের বাড়ি থেকে ইস্তেহার প্রকাশের আগে গেরুয়া শিবিরকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বক্তব্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর? তিনি জানান যে বিজেপি চায়না পশ্চিমবঙ্গ থাকুক এবং সেই কারণে নির্বাচনের পর নতুন করে আসন তৈরি করছে। এই ব্যাপারে তিনি সরাসরি অভিযোগের আঙ্গুল তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অঘোষিত নয়, ঘোষিত রাষ্ট্রপতি শাসন হচ্ছে এখানে। লজ্জা! বাংলায় ভোট করাচ্ছে এর মধ্যেই। কীসের এতো ভয়?” এরপরই গেরুয়া শিবিরের বিরুদ্ধে নির্বাচনের পর নতুন করে আসন তৈরির অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “বিজেপি চায় না বাংলা রাজ্যটা থাকুক। তাই আসন পুনর্বিন্যাস চাইছে নির্বাচনের পর। এসব করছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, দুই ভাই মিলে।”

মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, “সকলে জোট বাঁধুন ভোটের আগে। আর সময় নেই অন্যদিকে তাকানোর। শিক্ষা দিন বিজেপিকে। পা দেবেন না বিজেপির টাকার প্রলোভনে। চুরির টাকা এটা। সীমান্ত থেকে বাংলায় ঢুকছে টাকা, মাফিয়া, অস্ত্র। রুখে দিন যদি বাংলাকে রক্ষা করতে হয়।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “দুই ভাই মিলে যুদ্ধ, দাঙ্গা, রাজনৈতিক থেকে গণতান্ত্রিক চক্রান্ত, দেশভাগের চক্রান্ত করছে। এদের স্বৈরাচারী মনোভাব। মানুষকে সর্বস্বান্ত করছে।”

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top