• Home
  • জেলার খবর
  • ভোটমুখী বাংলায় এক ডজন সভা করার কথা মোদি-শাহের

ভোটমুখী বাংলায় এক ডজন সভা করার কথা মোদি-শাহের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে মজবুত করে তুলতে বাংলায় একাধিকবার আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে বিজেপি সূত্রে খবর। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সমর্থনে কাঁথির পাশাপাশি দিলীপ ঘোষের সমর্থনে খড়্গপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে, কমপক্ষে এক ডজন জনসভা করতে পারেন তিনি উত্তরবঙ্গে ৩টি এবং দক্ষিণবঙ্গে ৯টি।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দলের ১০টি সাংগঠনিক বিভাগের মধ্যে ৭টিতে সভা করেছেন – আলিপুর, দমদম, দুর্গাপুর, তাহেরপুর, মালদহ, সিঙ্গুর ও ব্রিগেড। জানা যাচ্ছে, এই জায়গাগুলি ছেড়েই তাঁর সভা হবে। সভা করবেন উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি ও বালুরঘাটে এবং দক্ষিণবঙ্গের খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া ও দুই ২৪ পরগনায়। সব মিলিয়ে মোট বারোটি সভা করবেন তিনি। ততগুলি সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।

জানা যাচ্ছে, প্রত্যেক জনসভাতেই সেখানকার কয়েকটি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের মঞ্চে তোলা হবে এবং প্রধানমন্ত্রীকে তাঁদের ভোট দেওয়ার জন্য আবেদন করতে দেখা যাবে। এখনো পর্যন্ত যেই জায়গাগুলিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা করার কথা, তা নিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব প্রস্তুতি শুরু করে দিতে চায়। মার্চ মাসের শেষের দিক থেকেই প্রচার শুরু হয়ে যাবে এবং সেই অনুযায়ী এই সপ্তাহে সুচি তৈরি হয়ে যাবে বলে খবর।

Releated Posts

ফের সুজিত-রথীনকে তলব ইডির

ফের তলব করা হয়েছে দুজনকে

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনার দিন নজর রাখবেন শাহ

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গণনার দিন বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে সল্টলেকের পার্টি অফিসে। সেখান…

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top