• Home
  • জেলার খবর
  • ভবানীপুরে শুভেন্দুর উদ্দেশ্যে তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগান, পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের

ভবানীপুরে শুভেন্দুর উদ্দেশ্যে তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগান, পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর প্রচারে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস সকলেই। মসনদ দখলের লড়াইকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্য রাজনীতি। 

এমন পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মমতা গড় ভবানীপুরে। এলাকায় পা রাখতেই তাঁর উদ্দেশ্যে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন ঘাসফুল শিবিরের কর্মীরা। তবে পাল্টা দেওয়া হয় গেরুয়া শিবিরের কর্মীদের তরফ থেকেও। তাঁরাও পাল্টা স্লোগান দেন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এরপরই থানায় যান শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আক্রমণ করা হয়েছে বিজেপি কর্মীদের উপর।

রাজনৈতিক মহলের মতে, গতবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই জোরদার হতে চলেছে। ভোট যত কাছে আসবে, ততই উত্তেজনার পারদ চড়বে ভবানীপুরে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে সকলের নজর রয়েছে এটার উপর যে গতবারের পরাজয়ের বদলা নিতে পারেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। কী হয় শেষ পর্যন্ত, তা জানা যাবে ৪ মে।

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top