• Home
  • খেলা
  • কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন ইশান, সহ-অধিনায়ক অভিষেক

কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন ইশান, সহ-অধিনায়ক অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি: সমস্ত জল্পনার অবসান! অবশেষে ঘোষণা করে দেওয়া হল সানরাইজার্স হায়দ্রাবাদের নয়া অধিনায়ক ও সহ-অধিনায়ক। কাকে দেওয়া হয়েছে দায়িত্ব? দলের নতুন অধিনায়ক হিসেবে দেখা যাবে টিম ইন্ডিয়ার অন্যতম তারকা ক্রিকেটার ঈশান কিষাণকে। অন্যদিকে সহ-অধিনায়কের ভূমিকা পালন করতে দেখা যাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ‘মেন ইন ব্লু’র অন্যতম তরুণ তারকা ক্রিকেটার অভিষেক শর্মা। 

যদিও প্যাট কামিন্সকে পুরোপুরি অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি দলের তরফ থেকে। আসন্ন আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ তিনি খেলবেন না এবং তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ঈশান। দলের তরফ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি জানানো হয়েছে। তাতে লেখা, “চোটের কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না প্যাট কামিন্স। যতদিন না পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠছেন, ততদিন দলকে নেতৃত্ব দেবেন ঈশান কিষান এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিষেক শর্মা।”

প্রসঙ্গত, চোটের কারণে বহুদিন ধরে ২২ গজের বাইরে প্যাট কামিন্স। অ্যাশেজেও পাঁচ ম্যাচের একটিতে তিনি খেলেছেন। এরপর ফের চোটের সম্মুখীন হন এবং সেই কারণে খেলতে পারেননি কদিন আগে শেষ হওয়া ২০ ওভারের বিশ্বকাপ। এখনো তিনি পুরোপুরি ফিট নন এবং এই মুহূর্তে রিহ্যাব চালাচ্ছেন। তা শেষ হলে ফিজিও তাঁর ফিটনেস ছাড়পত্র দেবেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে এবং তারপরই তিনি ছাড়পত্র পাবেন ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ খেলার। ততদিন ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন ঈশান কিশান। তবে কতদিন পর্যন্ত তিনি বাইরে থাকবেন ও কটি ম্যাচ খেলতে পারবেন না, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top