• Home
  • খেলা
  • বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে অনিচ্ছুক ইরান, উপেক্ষা ট্রাম্পের হুমকি, ফিফাকে নয়া আর্জি

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে অনিচ্ছুক ইরান, উপেক্ষা ট্রাম্পের হুমকি, ফিফাকে নয়া আর্জি

Image

নিউজ ডেস্ক: ইরান যুদ্ধের আঁচ অনেকদিন আগেই ফুটবলে পড়েছিল। কখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তাদের বিশ্বকাপ খেলতে আসা উচিত, আবার কখনো বলছেন না আসাই ভালো। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরান সরে দাঁড়াতে ইচ্ছুক নয়। সুত্র মারফত জানা গিয়েছে যে তারা আমেরিকার পরিবর্তে তাদের ম্যাচ খেলতে চাই মেক্সিকোতে। ফিফার সঙ্গে এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সেই দেশের ফুটবল সংস্থার তরফ থেকে। 

আগামী জুনে ইরান আমেরিকায় ফুটবল খেলতে না যাওয়া শুনে ট্রাম্প জানিয়েছিলেন যে কোনও নিশ্চয়তা নেই তাঁর কাছে ফুটবলারদের নিরাপত্তাকে ঘিরে। ইরানের তরফ থেকে জানানো হয়েছিল যে পুরো বিষয়টি তারা আলোচনা করে জানাবে। তবে মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর বেঁকে বসে তারা। ইরান ফুটবল দল জানায় যে তারা এখনো বিশ্বকাপ খেলতে ইচ্ছুক। তবে তারা খেলবে কিনা, সেটা ঠিক করবেন না মার্কিন প্রেসিডেন্ট।

যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে ইরান। তাদের গ্রুপের অন্যা দলগুলি হল বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইজিপ্ট। সেই কারণে তাদের তরফ থেকে সমস্ত ম্যাচ মেক্সিকোতে নিয়ে যাওয়ার কথা বলা হয়। যদিও ফিফার তরফ থেকে হয়তো এই অনুরোধ মেনে নেওয়া সম্ভব নয়। তাদের মতে, লাস্ট মিনিটে ভেনিউ চেঞ্জ করা কঠিন। ট্রাম্প বলেছিলেন, “আমি নিরাপত্তার কথা ভেবেই বলছি যে এখন বিশ্বকাপ খেলতে আসা ঠিক হবে না ইরান ফুটবলারদের পক্ষে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top