• Home
  • খেলা
  • “সাদা বলে খেলা শুরুর পর সেদিকে ঝোঁক চলে যায়” টি-টোয়েন্টি খেলা নিয়ে বললেন সূর্য

“সাদা বলে খেলা শুরুর পর সেদিকে ঝোঁক চলে যায়” টি-টোয়েন্টি খেলা নিয়ে বললেন সূর্য

Image

দেবজিৎ মুখার্জি: “সাদা বলে খেলা শুরুর পর সেদিকে আমার ঝোঁক চলে যায় কিছুটা” এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব। কী বক্তব্য তাঁর? তিনি জানালেন যে মুম্বাইয়ের হয়ে লাল বলের ক্রিকেট খেলেছেন তিনি, কিন্তু সাদা বলে খেলা শুরু করার পর সেদিকেই তাঁর ঝোঁক কিছুটা চলে যায়। পাশাপাশি, এটাও স্বীকার করেন যে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর হাত সেট হয়ে গিয়েছে।

স্কাই বলেন, “যেটা তোমার কপালে থাকবে সেটাই পাবে। একটুও কম নয়, একটুও বেশি নয়। আমার ক্রিকেট জীবন লাল বলের ক্রিকেট দিয়ে শুরু। রঞ্জি খেলেছি ১০-১২ বছর ধরে। লাল বলে অনেক খেলেছি মুম্বাইয়ের হয়ে। সেটাই আসলে মুম্বাইয়ের ক্রিকেট সংস্কৃতি। কিন্তু সাদা বলের ক্রিকেট খেলা শুরুর পর সেদিকে কিছুটা ঝোঁক চলে যায় আমার।” তাঁর সংযোজন, “অবশেষে আসে টি-টোয়েন্টি। প্রচুর চেষ্টা-চরিত্র করেছিলাম ওডিআই ক্রিকেট নিয়েও। কিন্তু লাভ হয়নি। তবে যেমনটা আমার চলছে ২০ ওভারের ক্রিকেটে, হাত সেট হয়ে গিয়েছে বলতে পারি।”

টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছা রয়েছে কিনা, সেই প্রশ্ন করা হলে সূর্য হেসে বলেন, “ইচ্ছে তো আছে। ভালো লাগবে খেলতেও। বললাম না লাল বল দিয়েই আমার শুরু। লাল বলে খেলেছি প্রায় ১০ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে। কিন্তু সুযোগও তো তার জন্য পেতে হবে। কে চায় না টেস্ট খেলতে বলুন?” ওডিআই ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, “আমি কখনোই সামলাতে পারিনি ওয়ানডে। খুব কাছ থেকে দেখে মনে হয়েছে যে সেই ফরম্যাটে তিন রকমভাবে ব্যাট করতে হয়। দ্রুত উইকেট পড়লে টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং করতে হয়। মাঝে ওডিআইয়ের মতো খেলতে হয় ভালো স্ট্রাইক রেট রেখে। শেষে আবার টি-টোয়েন্টির মতো। মানিয়ে নিতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top