দেবজিৎ মুখার্জি: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে পরিকল্পনায় ছিলেন না দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। কিন্তু বিভিন্ন কারণে ফের তিনি প্রথম একাদশে সুযোগ পান এবং তারপরই তাক লাগিয়ে দেন। সম্প্রতি, এক অনুষ্ঠানে তারকা ক্রিকেটার জানিয়েছিলেন যে তিনি মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলেন দলে সুযোগ না পাওয়ায়।
সঞ্জু বলেন, “স্বপ্নের কাছাকাছি ছিলাম বলে মরিয়া হয়ে উঠেছিলাম। কিন্তু দলের তরফ থেকে তখন বিভিন্ন কম্বিনেশনের চেষ্টা করা হচ্ছিল। তখন প্রশ্ন ঘুরছিল যে আমি সুযোগ পাবো কি পাবো না। সত্যিই খুব ভেঙে পড়েছিলাম আমি। কারণ আমার স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা, কিন্তু আমি প্রথম একাদশে নেই। তাই নিজেকে একটু দূরে সরিয়ে রেখেছিলাম ৫-৬ দিন এবং চেষ্টা শুরু করি নিজেকে নতুন করে তৈরি করার। কারণ এটা আগে থেকে বোঝা যায় না যে কখন কিভাবে ক্রিকেট আপনাকে সুযোগ দেবে।”
তিনি আরো বলেন, “আমি এমন একজন মানুষ যে নিজের জন্য যতটা ভালো করতে পারে, তার চেয়ে বেশি ভালো করতে পারে অন্যের জন্য। কিন্তু নিউজিল্যান্ড ফ্রিজে দলের সুযোগ পাওয়ার জন্য আমাকে প্রতিযোগিতা করতে হচ্ছিল আমার সতীর্থদের সঙ্গেই, যা খুব একটা স্বস্তির ছিল না আমার কাছে।”
এরপর জিম্বাবয়ের বিরুদ্ধে সুযোগ পাওয়ার পর থেকে, তা কাজে লাগান সঞ্জু এবং যা আশা করা হয়েছিল তাঁর থেকে, তা করে দেখান। সঞ্জু বলেন, “দল পরিচালনা কমিটি আমার উপর ভরসা রাখে, তা আমি জানতাম। দল যে আমাকে চাইছে, তা আমি বুঝতে পারলাম বিশ্বকাপ শুরু হওয়া পর একটা সময়ে। তখন পরিবর্তন আসে আমার মানসিকতায়। জিম্বাবয়ের বিরুদ্ধে ম্যাচ থেকেই আমাদের পরপর চারটি ম্যাচ জিততে হত। তখন দলের আমাকে প্রয়োজন, আমার মনে হয়েছিল। সেটাই আমাকে খুব ইতিবাচক করে তোলে এবং আমি খুব অনুপ্রাণিত হয়ে উঠেছিলাম।” বলে রাখা ভালো, সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছেন সঞ্জু।



By














