দেবজিৎ মুখার্জি: কদিন পরে শুরু হচ্ছে আইপিএল। সূর্যকুমার যাদবরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা দেশের ক্রিকেটপ্রেমীদের আরো বেড়ে গিয়েছে। সকলেই অপেক্ষা করছেন বল গড়ানোর। বিস্তারিতভাবে বলতে গেলে, শুধু ভারতবর্ষ নয়, সকল ক্রিকেটিং দেশগুলি অপেক্ষা করছে হার্ড-হিটিং ক্রিকেটের জন্য। বলা ভালো, নিজেদের প্রিয় তারকাদের খেলতে দেখতে তাঁদের যেন আর অপেক্ষা করতে পারছেন না।
এই আবহে ধাক্কা খেলো নাইট শিবির। কী ধাক্কা খেল তারা? আসন্ন আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন দলের তরুণ তারকা পেসার হর্ষিত রানা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া নবি মুম্বাইয়ে। যখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করছিল, তখন সমস্যায় পড়েন তরুণ তারকা পেসার। চোট পাওয়ার জেনে একেবারে অন্তিম মুহূর্তে তিনি বাদ পড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবং তাঁর পরিবর্তে দলে জায়গা পান মহাম্মদ সিরাজ।
তবে আইপিএলে প্রথমদিকে হর্ষিত খেলতে পারবেন না বলে আগেই জানা গিয়েছিল। কিন্তু এবার জানা গেল যে তিনি পুরো টুর্নামেন্টই খেলতে পারবেন না। স্বাভাবিকভাবেই এটি একটি বড় ধাক্কা নাইট শিবিরের জন্য। সূত্র মারফত বলা হয়েছে, “এবার পাওয়া যাবে না হর্ষিত রানাকে। তবে সুযোগ দেওয়া হবে বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক ত্যাগিদের। নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে তাদের কাছে। বিকল্পের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু ভাবা হয়নি।” তবে আকাশ মাধোয়ালকে কেনার সম্ভাবনা রয়েছে নাইটদের।
আইপিএলের আগে বোলিং বিভাগের চোট-আঘাত পাওয়ার বিষয়টি চিন্তায় ফেলেছে নাইট শিবিরকে। রাজনৈতিক বিতর্কের কারণে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। চোটের কারণে এবার পুরোপুরি বাদ পড়লেন হর্ষিত রানা। অন্যদিকে বিশ্বকাপ চলাকালীন চোটের কারণে ছিটকে পড়েন শ্রীলংকার মাথিশা পাথিরানা। কবে তিনি ফিরবেন, তাও কারোর জানা নেই। অর্থাৎ এই মুহূর্তে নাইটদের ভরসা বৈভব, উমরান, আকাশ দীপদের সঙ্গে জিম্বাবয়ের ব্লেসিং মুজারাব্বানি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By














