• Home
  • খেলা
  • “ক্রিকেটকে অন্য পর্যায়ে নিয়ে গেছে” ভারতের প্রশংসা ভিভের

“ক্রিকেটকে অন্য পর্যায়ে নিয়ে গেছে” ভারতের প্রশংসা ভিভের

Image

নিউজ ডেস্ক: বর্তমানে সাদা বলের ক্রিকেটে রীতিমতো ছোড়ি ঘোরাচ্ছেন গৌতম গম্ভীরের ছেলেরা, অর্থাৎ টিম ইন্ডিয়া। তিন বছরে তিনটি আইসিসি ট্রফি নিজেদের ঝুলিতে তুলেছে তারা – ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। বলা ভালো, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে একেবারে ডমিনেশন চলছে ‘মেন ইন ব্লু’র।

এই ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ও কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস দাবি করেছেন যে খেলাটিকে এক অন্য পর্যায়ে নিয়ে চলে গেছে টিম ইন্ডিয়া। তিনি দাবি করেন যে ক্রিকেট নিয়ে এক আলাদা উন্মাদনা রয়েছে ভারতবর্ষে। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ফলাফল হয়েছে, তা ন্যায্য এবং প্রাপ্য ভারতীয় সমর্থকদের। 

এক সাক্ষাৎকারে কিংবদন্তি ক্রিকেটার বলেন, “আমার মতে, ক্রিকেটকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে ভারত। এটা সকলেই জানে যে ভারতে ক্রিকেটের প্রতি কতটা ভালোবাসা রয়েছে। ক্রিকেটকে কেন্দ্র করে এক আলাদা প্যাশন ওখানে।” ভিভের সংযোজন, “যেই ফলটা হয়েছে, তা ন্যায্য। এটা প্রাপ্য ভারতীয় সমর্থকদের।” 

অ্যান্টিগায় নভেম্বরে কমনওয়েলথ হেডস অব গর্ভমেন্ট মিটিং। লন্ডনের দফতরে তিনি বৈঠকে গিয়েছিলেন তারই দূত হয়ে। তাঁর সময়ে উইন্ডিজদের ডমিনেন্সের কথা তুলে ধরেন। পাশাপাশি অবস্থান জানান কমনওয়েলথ দেশগুলির ক্রিকেট নিয়েও। তিনি বলেন, “বহুত ক্রিকেট হয় কমনওয়েলথ দেশগুলিতে। আমরা প্রথম বিশ্বকাপ জিতেছিলাম ১৯৭৫ সালে। পরে ১৯৭৯ সালে। আমাদের দেশেও উন্মাদনা রয়েছে প্রচুর ক্রিকেট নিয়ে। তখন যাঁরা ভক্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের, আশা করি সেই ডমিনেন্স ভুলতে পারবেন না তাঁরা।”

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top