• Home
  • দেশ
  • আবারও অশান্ত উপত্যকা, বিয়েবাড়িতে ফারুক আব্দুল্লাহ, উপমুখ্যমন্ত্রীর উপর হামলা

আবারও অশান্ত উপত্যকা, বিয়েবাড়িতে ফারুক আব্দুল্লাহ, উপমুখ্যমন্ত্রীর উপর হামলা

Image

দেবজিৎ মুখার্জি: আবারও অশান্ত উপত্যকা। বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্ক  এলাকায় এক বিয়েবাড়িতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী ও বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহের পরামর্শদাতা নাসির আসলাম ওয়ানি। রাত সাড়ে দশটা নাগাদ সেখানে এক যুবক ঢুকে পড়েন এবং গুলি চালান।

একটুর জন্য বাঁচেন ফারুক আব্দুল্লাহ। তবে সামান্য আঘাত পান উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। তড়িঘড়ি জখম সুরিন্দর চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি ধরে ফেলা হয় হামলাকারীকে। জানা গিয়েছে, হামলাকারীর নাম কমল সিং জম্মোয়াল। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ অনুমান করছে যে হামলাকারী মদ্যপ অবস্থায় ছিলেন এবং নেশার ঘরে গুলি চালিয়ে ফেলেছিলেন। যদিও শুধু তাই নাকি অন্য কোন ষড়যন্ত্র রয়েছে এর পেছনে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

সুরিন্দর চৌধুরীর মতে নিরাপত্তায় খামতি ছিল বলেই এমনটা ঘটেছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং এই ব্যাপারে জানান। তাঁর বক্তব্য, “সকলেই একসাথে ছিলাম। তার মধ্যে কি করে এমন ঘটনা ঘটলো, সেটা ভাবার। কেন এত ঢিলে ছিল নিরাপত্তা? কেন একজন পুলিশকর্মীও ওখানে ছিলেন না? জবাবদিহি করতে হবে পুলিশকে।” আপাতত সকলে সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় কিছুটা স্তম্ভিত গিয়েছিলেন ফারুক আব্দুল্লাহ। কিন্তু বিশ্রামের পর আপাতত তিনি ঠিক আছেন। বেঁচে ফেরার জন্য আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন নাসির আসলাম ওয়ানি।

Releated Posts

পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

নিজের এক্স হ্যান্ডেল থেকে সোনিয়া পুত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই এমন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

পুনঃপরীক্ষার আগে ফের মৃত্যু এক নিট পরীক্ষার্থীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

ঘরে ফেরা ইউসুফের

আকাশের মত রং পাল্টাচ্ছে রাজনীতির খবর। আসা করি খবরটা সত্যি হবে যে কেকেআরের এক্স ব্যাটারের হাতের ব্যাট আবার…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top