• Home
  • খেলা
  • নাহিদের বোলিংয়ের সামনে মাথানত পাক ব্যাটারদের, বড় জয় বাংলাদেশের

নাহিদের বোলিংয়ের সামনে মাথানত পাক ব্যাটারদের, বড় জয় বাংলাদেশের

Image

নিউজ ডেস্ক: খারাপ সময় অব্যাহত পাকিস্তানের। বাংলাদেশের বিরুদ্ধে তাদের তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হলো পরাজয় দিয়ে। প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের শিকার হতে হলো তাদের। সৌজন্যে বল হাতে নাহিদ রানার বিধ্বংসী বোলিং। তাঁর বোলিংয়ের সামনে রীতিমত মাথানত করতে বাধ্য হয়েছে পাকিস্তানের ব্যাটিং বিভাগ। এছাড়া বল হাতেও তারা তেমন দাগ কাটতে সফল হয়নি। বলা ভালো, গোটা ম্যাচে তারা ডাহা ফেল।

বুধবার ম্যাচটি খেলা হয় ঢাকার শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমদিকে মোটামুটি ভালই খেলছিল পাকিস্তান। তবে দশম ওভার থেকে ধস নামতে শুরু করে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ১০০ রানের গন্ডি ছোয়ার আগেই ৯টি উইকেট হারিয়ে ফেলে তারা। কোনরকমে তা ১১৪তে নিয়ে যায়। অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন ফাহিম আশরাফ। এছাড়া সকলেই ব্যর্থতার মুখ দেখেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাইফার নেন নাহিদ রানা। এছাড়া তিনটি উইকেট তোলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং একটি করে উইকেট তোলেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

জবাবে রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফিরে যান সাইফ হাসান। এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত একটি বড় পার্টনারশিপ গড়েন এবং জয়ের রাস্তা পরিষ্কার করে দেন বাংলাদেশের জন্য। ২৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান শান্ত। অবশেষে দলকে ফিনিশ লাইন পার করান তানজিদ ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিতা থাকেন তানজিদ হাসান তামিম। ম্যাচের সেরা ঘোষণা করা হয় নাহিদ রানাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top