• Home
  • খেলা
  • ভারতের ফাইনালে হারার ভবিষ্যদ্বাণীও ফেল, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন আমির

ভারতের ফাইনালে হারার ভবিষ্যদ্বাণীও ফেল, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন আমির

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একাধিকবার ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন পাক তারকা পেসার মহাম্মদ আমির। প্রথমে তিনি দাবি করেছিলেন যে সেমিফাইনালে যাবে না ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত পরাজিত হওয়ায় আত্মবিশ্বাস আলাদা পর্যায়ে চলে গিয়েছিল তাঁর। কিন্তু তারপর থেকে সব ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়। তিনি এই দাবিও করেছিলেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হারবে ভারত। কিন্তু সেটাও ভুল প্রমাণিত হয়। সেই ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি রীতিমত মেজাজ হারিয়ে ফেলেন। 

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর যখন এক পাক সংবাদমাধ্যমের আলোচনায় আমিরকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি তা শুনে মেজাজ হারিয়ে ফেলেন। তিনি বলে বসেন যে কাপ ভারত তাঁর বাড়িতে নিয়ে আসবে না। প্রাক্তন পাক তারকা পেসার বলেন, “এটা ঠিক আছে ভারত জিতেছে। ওরা এবার বাড়ি নিয়ে যাবে কাপ। আমার বাড়িতে আনবে না ওরা।”

টিম ইন্ডিয়ার জয় নিয়ে আমির কৃতিত্ব দেন কিউইদের বোলিং বিভাগকে। তিনি বলেন, “নিউজিল্যান্ডের বোলারদের হারের কৃতিত্ব দেওয়া উচিত। চারটে ওয়াইড দিয়েছে ওরা এবং তাও ছক্কা খেয়েছে। খুব বাজে বোলিং। এর মানে এই নয় যে কৃতিত্ব প্রাপ্য নয় ভারতের। কিন্তু স্ট্র্যাটেজি কি আমি বুঝতে পারছি না। সবাই জানে অফ স্পিন খেলতে পারে না অভিষেক শর্মা। ওর সামনে ডাফিকে খেলালো অফ স্পিনারের পরিবর্তে। সাধারণ বোলার লেগেছে লকি ফার্গুসনকে। প্রচুর ওয়াইড দিয়েছে।” আমিরের বক্তব্য, তিনি কিউইদের এমন দেখেননি। তাঁর মতে, ফাইনালের জন্য এমন পারফরম্যান্স করেছে কিউইরা।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top