• Home
  • খেলা
  • “এটাই কাপ জেতার সুবর্ণ সুযোগ” দেশের হয়ে গলা ফাটালেন জন

“এটাই কাপ জেতার সুবর্ণ সুযোগ” দেশের হয়ে গলা ফাটালেন জন

Image

নিউজ ডেস্ক: “এটাই কাপ জেতার সুবর্ণ সুযোগ” কিছুক্ষণ পর হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে নিউজিল্যান্ডের সমর্থন জানিয়ে বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেডস্যার জন রাইট। তাঁর বক্তব্য, কিউইরা এখনো পর্যন্ত তেমনভাবে আইসিসি ট্রফি জেতেনি, তবে তিনি আশা করছেন যে এবার ছবিটা পাল্টাবে। যদিও টিম ইন্ডিয়াকেও খুব ভালোবাসেন জন। তুমি দাবি করেছেন যে ভারত সর্বদা তাঁর হৃদয়ের কাছে থাকবে। 

আর কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ট্রফি জয়ের লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচকে ঘিরে যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তা না বললেও বোঝা যায়। বলা ভালো, সকলেই এখন বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন। দুই দলের ক্রিকেটপ্রেমীদের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আজ কি হবে বা কার ঝুলিতে উঠবে ট্রফি। যদিও আরো একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে তাঁদের মনে।

এই আবহে নিজের দেশ নিউজিল্যান্ডের সমর্থনে বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ জন রাইট। তাঁর বক্তব্য, “মুখিয়ে রয়েছি ম্যাচটা দেখতে। আমি মনে করি এটাই বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ আমাদের। এখনো পর্যন্ত বিশ্বকাপ জেতেনি নিউজিল্যান্ড। আইসিসি ট্রফিও তেমনভাবে আসেনি আমাদের দেশে।” তাঁর সংযোজন, “শুধু হৃদয় জিতেছে আমরা। আশা করছি এবার পাল্টাবে চিত্রটা।”

তিনি আরো বলেন, “নিউজিল্যান্ডেই আছি আমি এখন। এখানে সকলেই বেশ উত্তেজিত বিশ্বকাপ নিয়ে। সকলে খেলা দেখবে রাত জেগে। আসলে এবার বেশ শক্তপক্ত দলের স্কোয়াড। ব্যালেন্স রয়েছে দলে। বুদ্ধির সঙ্গে অধিনায়ক হিসেবে কাজ করছে মিচেল স্যান্টনার। খুব ভালো হচ্ছে ওর ক্যাপ্টেন্সি। তাই খুব একটা সহজ হবে না ম্যাচ ভারতের পক্ষে। এতদিন পর্যন্ত শেষ গাঁটটা পেরোতে পারছিলাম না আমরা। আশা করছি এবার সফল হব আমরা। এবার ক্রিকেটপ্রেমীদের হৃদয় ও ট্রফি দুটোই জিতবো।”

টিম ইন্ডিয়ার প্রশংসা করে জন বলেন, “সর্বদাই আমার হৃদয়ের খুব কাছে থাকবে ভারত। এই ভারতীয় দলেও মুম্বাইয়ের অনেকে রয়েছেন। বেশ ভালো ক্যাপ্টেন্সি করছেন সূর্যকুমার যাদবও।” তাঁর মতে, দুই দলের কাছেই ট্রফি জেতার সুযোগ রয়েছে। সুতরাং নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একটা বেশ টানটান উত্তেজনায় ভরা ম্যাচ হবে। কিন্তু যেই দলকে তিনি এক সময় প্রশিক্ষণ দিয়েছেন, তাদের হয়ে গলা না ফাটিয়ে এবার তিনি গলা ফাটালেন নিজের দেশ, অর্থাৎ নিউজিল্যান্ডের হয়ে। বলে রাখা ভালো, এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারেনি ভারত। এবার দেখার বিষয় রবিবার ভারত সেই চিত্রতে বদল আনতে পারে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top