• Home
  • খেলা
  • “শিশির বরাবরই চিন্তার” ইংল্যান্ডের ম্যাচের আগে জানালেন মরকেল

“শিশির বরাবরই চিন্তার” ইংল্যান্ডের ম্যাচের আগে জানালেন মরকেল

Image

দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। তবে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দলের বোলিং কোচ মর্নি মরকেল জানান কোন বিষয়টি ভাবাচ্ছে তাঁদের। শুধু তাই নয়, এর সঙ্গে দলের ক্রিকেটারদের একাধিক বার্তাও দেন তিনি। তবে নিজের বক্তব্যে তিনি পরিষ্কার করে দেন যে প্রত্যেক মুহূর্তে দলের ক্রিকেটারদের লড়াই দিতে হবে।

কী বলেছেন মরকেল? তাঁর বক্তব্য, “আমার মতে সর্বদাই বড় চিন্তা শিশির। কিন্তু কিছু জিনিস নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, যার মধ্যে একটা হলো টস। আমি মনে করি বরাবরই অতিরিক্ত বাউন্স দেয় ওয়াংখেড়ে।” তাঁর সংযোজন, “ছেলেরা খেলতে পারে লাইন মেনে বাউন্স বুঝে। এগুলো ম্যাচে ফেরাতে পারে বোলার হিসেবে। মাঠটা ছোট, সুতরাং কঠিন হবে বল সামলানো। তাই লড়াই করতে হবে প্রত্যেকটা ওভারের জন্য।”

এবার দেখার বিষয় যে আজকের ম্যাচে কি হয়। ফাইনালে টিকিট কে পাকা করবে? ভারত নাকি ইংল্যান্ড? এটাই এখন একটা বড় প্রশ্ন। তবে এর সঙ্গে আরো একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে, যেমন আজকের ম্যাচে প্রথম একাদশে কারা সুযোগ পাবেন বা দলে কোনও পরিবর্তন করা হবে কিনা? এক কথায়, ম্যাচকে নিয়ে উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। সকলেই যে এখন বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন, তা না বললেও বোঝা যায়।

প্রসঙ্গত, গ্রুপ পর্ব অপরাজিতভাবে শেষ করে টিম ইন্ডিয়া। তবে সুপার এইটে একটি ম্যাচে পরাজিত হয় তারা এবং সেটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর জিম্বাবয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট পাকা করে তারা। অন্যদিকে, ইংল্যান্ড গ্রুপ পর্ব অপরাজিতভাবে না শেষ করলেও, সুপার এইট পর্ব অপরাজিতভাবে শেষ করে। প্রত্যেকটি ম্যাচ নিজেদের নামে করতে সফল হয়েছে তারা। তবে আজ দুই দলের কাছে বড় পরীক্ষা। সামান্য ভুল হলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে যেকেউ। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top