• Home
  • খেলা
  • “নিকৃষ্ট মানসিকতার পরিচয়” ক্রিকেটারদের জরিমানা প্রসঙ্গে পিসিবিকে আক্রমণ আফ্রিদির

“নিকৃষ্ট মানসিকতার পরিচয়” ক্রিকেটারদের জরিমানা প্রসঙ্গে পিসিবিকে আক্রমণ আফ্রিদির

Image

নিউজ ডেস্ক: কোনরকমে গ্রুপ পর্বে উত্তীর্ণ হলেও সুপার এইট টপকে সেমিফাইনালে যেতে পারেনি সালমান আলি আঘা নেতৃত্বাধীন পাকিস্তান। সেমিতে যাওয়ার রাস্তা তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি তাঁরা। এই কারণে মোটা টাকা জরিমানা দিতে হবে দলের ক্রিকেটারদের। তবে পিসিবির এই সিদ্ধান্তের চরম সমালোচনা করলেন দেশের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি। তাঁর সাফ কথা, এই শাস্তি অর্থহীন এবং বোর্ডের তরফ থেকে নিকৃষ্ট মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই বিশ্রী। গ্রুপ পর্বে কোনরকমে সমস্ত বাধা কাটিয়ে সুপার এইটে গেছিল তারা। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছিল এবং একটিতে পরাজয়। তা ভারতের বিরুদ্ধে। যদিও বাকি তিনটিতে খুব একটা স্বস্তির জয় পাইনি তারা নামিবিয়াকে বাদ দিয়ে নেদারল্যান্ডস ও ইউএসএর বিরুদ্ধে লড়তে হয়েছে তাদের। বিশেষ করে নেদারল্যান্ডস আরেকটু হলে ম্যাচ পাকিস্তানের হাত থেকে বার করে নিয়ে যাচ্ছিল। 

সুপার এইটে গিয়ে তাদের পারফরমেন্সের আরো অবনতি ঘটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভেস্তে যায় প্রথম ম্যাচ বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচটি তারা খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে সেখানে পরাজয়ের সম্মুখীন হতে হয় তাদের। লড়াই দিয়েও ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারেনি তারা। শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল শ্রীলংকার। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে স্কোরবোর্ডে বড় রান তোলে তারা। কিন্তু প্রয়োজনীয় রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকাতে পারেনি তারা। সালমান আলি আঘারা জয় পেলেও তা সম্মানজনক জয় ছিল না। বিস্তারিত ভাবে বলতে গেলে অল্পের জন্য বেঁচে যায় তারা। স্বাভাবিকভাবে, রান রেটের ভিত্তিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। এমন পরিস্থিতিতে মোটা টাকার জরিমানা করা হয়েছে দলের ক্রিকেটারদের। 

এই সিদ্ধান্তের সমালোচনা করে শাহিদ আফ্রিদি বলেন, “মাথামুন্ডু বুঝতে পারলাম না এমন সিদ্ধান্তের। বোর্ড পরিচয় দিয়েছে নিকৃষ্ট মানসিকতার। আমার মতে কোনও শাস্তিই না ৫০ লক্ষ টাকা জরিমানা।” তাঁর পরামর্শ, “ঘরোয়া ক্রিকেটে পাঠানো হোক যারা খেলতে পারিনি। এমন অনেকে আছে যারা দু’বছর জাতীয় দলে থাকার যোগ্য নয়। আমার মতে তাদের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়াই আসল শাস্তি।” তাঁর সংযোজন, “দলের বাইরে বার করে দেওয়া হোক যাদের বিশ্রামের প্রয়োজন। আনা হোক তাদের যারা ওই দলে ঢোকার যোগ্য। আমি মনে করি, ভাবতে হবে ক্রিকেটের কথা। ভাবতে হবে দলের কথা। কী হবে ৫০ লক্ষ টাকা জরিমানা করে?” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোন পথে হাঁটে পিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top