• Home
  • খেলা
  • “চিরকাল একটা নির্দিষ্ট ইনিংস নিয়ে কথা হয়” মাহির উদ্দেশ্যে বললেন গৌতি?

“চিরকাল একটা নির্দিষ্ট ইনিংস নিয়ে কথা হয়” মাহির উদ্দেশ্যে বললেন গৌতি?

Image

দেবজিৎ মুখার্জি: সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে ‘মেন ইন ব্লু’। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঞ্জুর এই অসাধারণ ইনিংসের ভুয়সী প্রশংসা করেছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে দেশের সকল ক্রিকেটপ্রেমী। এমনকি প্রাক্তন তারকারাও সঞ্জুর এই ইনিংসে মুগ্ধ হয়েছেন বলে দাবি করেছেন।

তবে বড় ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর যা বলেছেন, তারপর এক বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি কি? ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় গম্ভীর দাবি করেন যে বছরের পর বছর নির্দিষ্ট কিছু ইনিংস ও পারফরমেন্স নিয়ে আলোচনা হয়ে এসেছে, কিন্তু ক্রিকেট খেলাটি দলের। স্বাভাবিকভাবেই এতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি কি দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন। 

গৌতম গম্ভীর বলেছেন, “সঞ্জু স্যামসনের ইনিংসের মতো গুরুত্বপূর্ণ শিবম দুবের ওই দুটো বাউন্ডারি। সর্বদা হেডলাইন্সে আসে বড় রানের ইনিংসগুলি। কিন্তু দলকে ছোট ছোট অবদানগুলোও জেতায়। তাই ভুলে গেলে চলবে না সেগুলোকে।” এরপরই তিনি সেই বড় মন্তব্য করেন। গম্ভীর বলেন, “বছরের পর বছর কয়েকটা ইনিংস ও পারফরমেন্স নিয়ে আলোচনা হয়। কিন্তু ক্রিকেট দলের খেলা।”

এরপরই প্রশ্ন উঠতে শুরু করে যে গম্ভীর কি মাহির উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন। বিষয়টির সূত্রপাত ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল থেকে। গম্ভীর ৯৭ রানের ইনিংস খেললেও ম্যাচের সেরা ঘোষণা করা হয় ধোনিকে তাঁর ৯১ রানের অপরাজিত ইনিংসের জন্য। আজ পর্যন্ত পুরো ক্রিকেটবিশ্ব এই প্রসঙ্গ উঠলেই সেটা নিয়েই আলোচনা করে গম্ভীরের ৯৭ রানের চেয়ে বেশি, যা নিয়ে মাঝেমধ্যেই অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় যে তাঁকে। তবে আজও যে গম্ভীর বিষয়টি ভুলে উঠতে পারেননি, তা না বললেও বোঝা যায়। সেক্ষেত্রে দেখার যে আগামীদিনে কি হয়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top