• Home
  • খেলা
  • “আমাদের ব্যাটিংও কম শক্তিশালী নয়”  উইন্ডিজদের প্রশংসা করেও হুঁশিয়ারি দুস্কাতের

“আমাদের ব্যাটিংও কম শক্তিশালী নয়”  উইন্ডিজদের প্রশংসা করেও হুঁশিয়ারি দুস্কাতের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বড় পরীক্ষা দিতে নামবে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার পর অক্সিজেন পেয়েছে ‘মেন ইন ব্লু’। পাশাপাশি জিম্বাবয়েকেও পরাজিত করে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন দলের ক্রিকেটাররা। এখন সেমিফাইনাল খেলতে হলে শুধু ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতে হবে তাদের। স্বস্তির বিষয়, রান রেটের কথা মাথায় রেখে খেলতে হবে না।

তবে বড় পরীক্ষায় নামার আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে বেশ শক্তিশালী বলে দাবি করলেন টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন দুস্কাতে। শনিবার সাংবাদিক সম্মেলনে রায়ান দাবি করেন যে উইন্ডিজদের ব্যাটিং শক্তিশালী হলেও ভারতের ব্যাটিং কম শক্তিশালী নয় এবং সমানে সমানে লড়াই হবে। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে দ্রুত তাদের উইকেট তুলতে হবে কারণ তাদের পার্টনারশিপ গড়তে দিলে স্কোরবোর্ডে বড় রান তুলে ফেলতে পারবে।

রায়ান টেন দুস্কাতে বলেন, “খুব শক্তিশালী ওদের ব্যাটিং। কিন্তু আমাদের ব্যাটিং লাইনআপও কম শক্তিশালী নয়। আগুনে আগুনে লড়াই হবে।” এরপর দলের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন তিনি। দুস্কাতে বলেন, “ওদের দ্রুত উইকেট তুলে নিতে হবে। এটা মনে রাখতে হবে যে যদি ওদের পার্টনারশিপ গড়ার সুযোগ দেওয়া হয়, তাহলে ওরা বড় রান করে ফেলতে পারে।”

প্রসঙ্গত, ভারতের গ্রুপে তারা ও ওয়েস্ট ইন্ডিজ, দুজনেই এখন রয়েছে দুই পয়েন্টে। দুই দলই পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকার হাতে এবং হারিয়েছে জিম্বাবয়েকে। জিম্বাবয়ের সেমিফাইনাল খেলার আশা পুরোপুরি শেষ। অন্যদিকে, সহজে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাস্তা খোলা একমাত্র ভারত ও ওয়েস্ট ইন্ডিজের জন্য। শেহ হোপদের হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কনফার্ম ভারতের। একই বিষয়ে প্রযোজ্য ওয়েস্ট ইন্ডিজের জন্য। ভারতকে হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে তারা। সেক্ষেত্রে দুই দলের কাছেই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফি তোলার লড়াইয়ে টিকে থাকতে হলে। এবার দেখার বিষয় যে রবিবার শেষ পর্যন্ত কে জেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top