দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বড় পরীক্ষা দিতে নামবে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার পর অক্সিজেন পেয়েছে ‘মেন ইন ব্লু’। পাশাপাশি জিম্বাবয়েকেও পরাজিত করে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন দলের ক্রিকেটাররা। এখন সেমিফাইনাল খেলতে হলে শুধু ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতে হবে তাদের। স্বস্তির বিষয়, রান রেটের কথা মাথায় রেখে খেলতে হবে না।
রবিবারের মহাযুদ্ধে নামার আগে শনিবার সকালে কালীঘাটে পূজা দিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। মায়ের মূর্তির সামনে তিনি পুজো দেন নিজের ও দলের হয়ে। খানিকক্ষণ পর কপালে গেরুয়া তিলক নিয়ে তিনি বেরিয়ে আসেন। আসলে শুক্রবার রাতেই গম্ভীরের কালীঘাট যাওয়ার কথা ছিল। তবে তা না করে তিনি শনিবার যান মা কালীর দর্শন করতে। শুক্রবার কলকাতা ভূমিকম্প হওয়ার জেরে বন্ধ করে দেওয়া হয় শহরের রানওয়ে। ৪০ মিনিট পর চেন্নাই থেকে টিম ইন্ডিয়ার ফ্লাইট এগোয়। তিনি দলের সঙ্গে নিজের লাকি হোটেলেই থাকছেন।
নাইট শিবিরের মেন্টর থাকাকালীন গম্ভীর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুজো দিতেন কালীঘাটে। টিম ইন্ডিয়ার হেডস্যার হওয়ার পর যতবার কলকাতাতে এসেছেন, ততবারই কালীঘাটে পুজো দিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে কালীঘাটে পুজো দিয়েছিলেন গৌতি। এমনকি গত বছরের শেষেও তিনি কালীঘাট গিয়েছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে।
প্রসঙ্গত, ভারতের গ্রুপে তারা ও ওয়েস্ট ইন্ডিজ, দুজনেই এখন রয়েছে দুই পয়েন্টে। দুই দলই পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকার হাতে এবং হারিয়েছে জিম্বাবয়েকে। জিম্বাবয়ের সেমিফাইনাল খেলার আশা পুরোপুরি শেষ। অন্যদিকে, সহজে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাস্তা খোলা একমাত্র ভারত ও ওয়েস্ট ইন্ডিজের জন্য। শেহ হোপদের হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কনফার্ম ভারতের। একই বিষয়ে প্রযোজ্য ওয়েস্ট ইন্ডিজের জন্য। ভারতকে হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে তারা। সেক্ষেত্রে দুই দলের কাছেই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফি তোলার লড়াইয়ে টিকে থাকতে হলে। এবার দেখার বিষয় যে রবিবার শেষ পর্যন্ত কে জেতে।



By














