• Home
  • খেলা
  • পিতৃবিয়োগ হলেও শনিবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু

পিতৃবিয়োগ হলেও শনিবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মনে করিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকর ও কিং কোহলির কথা। পিতৃবিয়োগ হওয়া সত্ত্বেও শনিবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার অন্যতম তরুণ তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। এদিন এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। অতীতে একই কাজ করেছিলেন শচীন ও বিরাট। পিতার মৃত্যুর পর দলের সঙ্গে থেকে নিজেদের দায়িত্ব পালন করেছিলেন। 

গত সোমবার দলের সঙ্গে চেন্নাই গিয়েছিলেন রিঙ্কু। তবে সেখানে পৌঁছে পিতার অসুস্থতার খবর পাওয়ামাত্রই তিনি শিবির ছেড়ে মঙ্গলবার সকালে নয়ডার উদ্দেশ্যে রওনা দেন এবং দেখা করেন বাবার সঙ্গে। বৃহস্পতিবার সকালে ফের ফিরে আসেন। যদিও সিকান্দার রাজাদের বিরুদ্ধে তিনি খেলেননি। তবে ফিল্ডিং করতে নেমেছিলেন। শুক্রবার সকালে রিঙ্কু নিজের পিতার মৃত্যুর খবর পান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল যে রিঙ্কুকে বিশ্বকাপের বাকি পর্বে পাওয়া যাবে কিনা। তবে হাজার দুঃখের মাঝেও নিজের দলকেই গুরুত্ব দিচ্ছেন তরুণ তারকা। শেষকৃত্য সেরে শনিবার দলের সঙ্গে রিঙ্কু যোগ দিচ্ছেন। এদিন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া এমনটাই জানিয়েছেন। 

প্রসঙ্গত, এক বছর আগে লিভার ক্যান্সারের কবলে পড়েছিলেন রিঙ্কু সিংয়ের পিতা খানচাঁদ সিং। তা বাড়তে বাড়তে একেবারে চতুর্থ স্টেজে পৌঁছে যায়। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থা আরো খারাপ হয়। এমন পরিস্থিতিতে তাঁকে ভর্তি করানো হয় গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে। ‘মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট’ ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’ চলছিল। শুক্রবার সকালে সেখানেই তিনি প্রয়াত হন।

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে বড় পরীক্ষা দিতে নামছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট পাকা। তবে এই মুহূর্তে গৌতম গম্ভীরদের কাছে বড় স্বস্তির বিষয় দলের ব্যাটিং বিভাগের ফর্মে ফেরা। জানা গিয়েছে, জিম্বাবয়েকে পরাজিত করার পর দল বৈঠক হয় এবং সেখানে দলের ক্রিকেটারদের নির্ভীকভাবে খেলার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখার বার্তা দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় যে দলের তরফ থেকে যেই পরিকল্পনা করা হচ্ছে, তাতে তারা সফল হয় কিনা। কি হয় আগামীকাল, সেদিকেই নজর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top