• Home
  • খেলা
  • সেমিতে খেলতে হলে পাকিস্তানকে মাথায় রাখতে হবে এই অঙ্কগুলি

সেমিতে খেলতে হলে পাকিস্তানকে মাথায় রাখতে হবে এই অঙ্কগুলি

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তা এখনো খোলা রয়েছে পাকিস্তানের জন্য। শুক্রবার ইংল্যান্ডের হাতে নিউজিল্যান্ড পরাজিত হওয়ায়, এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে তারা। শনিবার পালেকেলেতে তাদের পরাজিত করতে হবেই শ্রীলঙ্কাকে। তবে এর সঙ্গে কিছু অঙ্ক মাথায় রেখে খেলতে হবে সালমান আলি আঘা ও তাঁর বাহিনীকে। যদিও এর সঙ্গে চিন্তার কারণ ছিল বৃষ্টি। তবে পাকিস্তানের কাছে স্বস্তির বিষয় এটাই যে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

ইতিমধ্যেই সেমিফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে ইংল্যান্ড। তাদের গ্রুপ থেকে ছিটকে গেছে শ্রীলংকা। পাকিস্তান ও নিউজিল্যান্ড এখনো দুজনের জন্য রাস্তা খোলা রয়েছে। তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট ৩। অন্যদিকে পাকিস্তানের দুটি ম্যাচ খেলে পয়েন্ট ১। আজকের ম্যাচটি যদি শ্রীলংকা নিজেদের ঝুলিতে তোলে তাহলে সমস্ত আশা শেষ পাকিস্তানের। তবে পাকিস্তান জিতলে ৩ পয়েন্টে পৌঁছাবে। কিন্তু রান রেটের ক্ষেত্রে ধাক্কা খেয়ে যেতে পারে তারা।

এমন পরিস্থিতিতে পাকিস্তানকে দুটো অঙ্ক মাথায় রেখে খেলতে হবে। প্রথমে যদি সালমান আলি আঘারা ব্যাট করেন, তাহলে দাসুন শানাকাদের ৬৫ রানের ব্যবধানে পরাজিত করতে হবে। কিন্তু যদি তারা রান তাড়া করে, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় রান ১৩ ওভারের মধ্যে তুলে নিতে হবে। অর্থাৎ বিষয়টি যে তাদের জন্য একেবারেই সহজ নয়, তা বলাই বাহুল্য। সব, এদিনের ম্যাচে বেশ বুদ্ধি করে খেলতে হবে তাদের এবং সবটা দিতে হবে ময়দানে। 

প্রসঙ্গত, শুক্রবার ম্যাচটি খেলা হয় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৫৯। কোন ব্যাটারের ব্যাট থেকেই অর্ধশতরানের ইনিংস আসেনি। সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন গ্লেন ফিলিপস। এছাড়া টিম সাইফার্ট করেছেন ৩৫ ও ফিন অ্যালেন ২৯। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান আদিল রাশিদ, উইল জ্যাক্স ও রেহান আহমেদ এবং একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন লিয়াম ডসন।

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষ হওয়ার তিন বল আগে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের মতো তাদেরও কোনও ব্যাটার অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস আসে টম ব্যান্টনের ব্যাট থেকে। এছাড়া ৩২ রানে অপরাজিত থাকেন উইল জ্যাক্স। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন রচিন রবীন্দ্র। এছাড়া একটি করে উইকেট পান ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস। ম্যাচের সেরা ঘোষণা করা হয় উইল জ্যাক্সকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top