• Home
  • খেলা
  • জিম্বাবয়ে ম্যাচের আগে আগের ব্যর্থতাগুলি ভুলে নতুন করে শুরু করার পরামর্শ অভিষেককে

জিম্বাবয়ে ম্যাচের আগে আগের ব্যর্থতাগুলি ভুলে নতুন করে শুরু করার পরামর্শ অভিষেককে

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমনটা আশা করা হয়েছিল টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মার কাছ থেকে, তেমনটা তিনি করে দেখাতে পারেননি। ব্যাট হাতে তিনি একেবারেই সফল নন টুর্নামেন্টে। তিনটি ম্যাচে শূন্য করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পেলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ক্রিজে। ১২ বলে ১৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এই মুহূর্তে তাঁকে নিয়ে আলোচনা একেবারে অন্য মাত্রায় পৌছে গিয়েছে। 

আর কিছুক্ষণের মধ্যেই জিম্বাবয়ের বিরুদ্ধে টিকে থাকার লড়াই লড়তে নামবে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তার আগের দিন ১৫ মিনিটের প্রেস কনফারেন্সে অধিকাংশ প্রশ্ন ছিল অভিষেককে নিয়েই। বর্তমানে সুপার এইটের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে গোটা দল, যেখানে প্রতিটা ম্যাচ ‘মাস্ট উইন গেম’। এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট চায় যাতে অভিষেক শর্মা কোনরকম চাপে না পড়েন। যেমন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলছিলেন, “আমি বুঝতে পারছি না যখন অভিষেক ৪০-৫০ বলে শতরান করতো, তখন এত প্রশ্ন উঠতো না। তাহলে এখন কেন?”

তাঁর সংযোজন, “শুরুতে অভিষেকের একটু শরীর খারাপ ছিল বলে রান করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মনে হয়েছিল ও ছন্দেই আছে। কেন এত কথা হবে একজনকে নিয়ে? যদি একজনের উপর শুধু আমরা অতিরিক্ত ফোকাস করি, তাহলে আরো চাপে ফেলা হবে তাকে। ক্রিকেটারদের মানসিক দিক থেকে ঠিক অবস্থায় রাখা হলো আমাদের কাজ। কয়েকটা শটের শুধু ব্যাপার। ফের আপনারা পুরনো অভিষেককে দেখবেন সেটা হলে।”

দলের কাছে এই বিষয়টি পরিষ্কার যে ফলাফল আরো খারাপ হতে পারে যদি অভিষেককে নিয়ে বেশি চিন্তা করা হয়। শোনা যাচ্ছে, তরুণ তারকার কাছে বার্তা গিয়েছে যে আগের ম্যাচগুলির ব্যর্থতা ভুলে জিম্বাবয়ের বিরুদ্ধে নতুন করে শুরু করতে হবে। অনেকে আবার তাঁর নির্ভিক ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠিয়েছেন। তাঁদের প্রশ্ন, প্রথম বল থেকে চালিয়ে খেলার প্রয়োজন কি? যদিও এসব নিয়ে তরুণ তারকাকে মাতা না ঘামানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাঁকে তাঁর অরিজিনাল গেম খেলতে বলা হয়েছে। এবার দেখার বিষয় যে জিম্বাবয়ের বিরুদ্ধে পুরনো অভিষেককে দেখা যায় কিনা।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top