• Home
  • খেলা
  • “ও শীঘ্রই রান পাবে” অভিষেকের ফর্ম নিয়ে চিন্তিত নন সূর্য

“ও শীঘ্রই রান পাবে” অভিষেকের ফর্ম নিয়ে চিন্তিত নন সূর্য

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মার খারাপ ফর্ম নিয়ে চিন্তিত নয় দল। প্রি-ম্যাচ মিডিয়া ইন্টারেকশনে এমনটাই জানালেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর বক্তব্য, তিনি কনফিডেন্ট যে শীঘ্রই অভিষেক ব্যাট হাতে রান পাবেন। পাশাপাশি, এটাও জানান যে যখন গত সিরিজে অন্যান্য ব্যাটাররা পাচ্ছিলেন না, তখন অভিষেক কভারআপ করেছিলেন এবং এখন সময় এসেছে দলের তাঁকে কভারআপ করার। 

সম্প্রতি, সময়টা ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মার। গত ৮ ম্যাচে পাঁচবার শূন্য করে প্যাভিলিয়নে ফিরে গেছেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত খাতা খুলতে পারেননি। তিনটি ম্যাচেই বিনা রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন অভিষেক। যেমনটা আশা করা হয়েছিল তাঁর থেকে, তেমনটা তিনি করে দেখাতে এখনো পর্যন্ত সফল হননি।

আর কয়েক ঘন্টা পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তবে এই বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রি-ম্যাচ মিডিয়া ইন্টারেকশনে তিনি অভিষেক শর্মা রান পাওয়া নিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছেন। স্কাই বলেন, “আমার বিশ্বাস ও শীঘ্রই রান পাবে। গত সিরিজে যখন বাকি ব্যাটাররা পাচ্ছিলেন না, তখন অভিষেক কভারআপ করেছে। এবার দল ওকে কভারআপ করবে।”

স্কাইয়ের সংযোজন, “প্রতিটা ম্যাচেই কয়েকজন ব্যাটার দায়িত্ব নিয়েছে যখন বাকিরা পারেনি। ঈশান কিশান দুর্দান্ত ফর্মে রয়েছে, তিলক, আমি, হার্দিক ও দুবে, সকলের কাছেই যোগ্যতা আছে ম্যাচ একা হাতে নিয়ে যাওয়ার।” যখন প্রশ্ন করা হয় শিবম দুবে বা হার্দিক পান্ডিয়াকে উপরে পাঠানো প্রসঙ্গে, সূর্য বলেন, “অনেকটাই স্টার্টের উপর নির্ভর করছে। যদি ১৪ ওভারে আমাদের দুটি উইকেট পড়ে গিয়ে থাকে, তাহলে আমরা সেটার কথা ভাবতে পারি। আসলে ওপেনার বাদে, অন্যান্য ব্যাটাররা বুঝতে পারে যে তাদের নমনীয় হতে হবে খেলার পরিস্থিতির উপর নির্ভর করে।” এবার দেখার বিষয় যে আজকের ম্যাচে অভিষেকের ব্যাট থেকে রান আসে কিনা।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top