• Home
  • খেলা
  • নিয়মরক্ষার ম্যাচে ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় অজিদের

নিয়মরক্ষার ম্যাচে ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় অজিদের

Image

নিউজ ডেস্ক: জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া। শুক্রবার তারা পরাজিত করল ওমানকে। বড় ব্যবধানে ম্যাচ জিৎ এর টুর্নামেন্ট শেষ করে তারা। ৯ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে অজিরা। জিম্বাবয়ে ও শ্রীলংকার বিরুদ্ধে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে পাকাপাকি হয়ে যায় যখন জিম্বাবয়ে বনাম আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তবে নিয়মরক্ষার ম্যাচে শেষ হাসি হাসে তারা।

শুক্রবার ম্যাচটি খেলা হয় শ্রীলংকার পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওমানের ব্যাটিং অর্ডার একেবারে তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায় অজিদের বোলিং বিভাগের দাপটের সামনে। ১৭ ওভার শেষ হওয়ার অনেক আগে ১০৪ রানের অলআউট হয়ে যায় গোটা দল। ব্যাট হাতে কেউ তেমন দাগ কাটতে সফল হননি। 

সর্বোচ্চ ৩২ রানের ইনিংস আসে ওয়াসিম আলির ব্যাট থেকে। বাকিরা তেমন কিছু করে দেখাতে সফল হননি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিজের ঝুলিতে তুলেছেন অ্যাডাম জ্যাম্পা। এছাড়া দুটি করে উইকেট পান জেভিয়ার বার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল এবং একটি করে উইকেট নিজেদের নামে করেন নেথান এলিস ও মার্কাস স্টয়নিস।

জবাবে রান তাড়া করতে নেমে ১০ ওভার শেষ হওয়ার আগেই এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নাই অস্ট্রেলিয়া। ৬৪ রান করে অপরাজিত থাকেন দলের অধিনায়ক মিচেল মার্শ। ট্র্যাভিস হেড আউট হন ৩২ রানে। এছাড়া দলের উইকেটরক্ষক ব্যাটার জশ ইনগ্লিস অপরাজিত ছিলেন ১২ রানে। ওমানের বোলারদের মধ্যে একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন শাকিল আহমেদ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় অ্যাডাম জ্যাম্পাকে। অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতলেও তাদের সমর্থকরা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দ্রুত ছিটকে যাওয়ায় যে একেবারেই খুশি নন, তা না বললেও চলে। বলা ভালো, তা একপ্রকার স্পষ্ট বোঝা যায়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top