• Home
  • জেলার খবর
  • সিপিএমকে চাপ দিলেন কুনাল, ফাঁস করলেন এক বাম নেত্রীর চিঠির বিস্ফোরক তথ্য

সিপিএমকে চাপ দিলেন কুনাল, ফাঁস করলেন এক বাম নেত্রীর চিঠির বিস্ফোরক তথ্য

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তা ঘিরে জোর প্রস্তুতি চলছে গোটা বাংলায়। এই পরিস্থিতিতে সিপিএমের অস্বস্তি আরো বাড়ল। ঘটনাটি কী? এমনিতে প্রতীক উর রহমান থেকে শুরু করে জোট জটিলতা, একাধিক বিষয়ে সমস্যায় রয়েছে বামেরা। তার উপর তাদের চাপ দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। সমাজমাধ্যমে তিনি পোস্ট করে সিপিএমের এক আইনজীবী প্রসঙ্গে চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আনলেন।

কী লিখেছেন তৃণমূল নেতা? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুনাল ঘোষ লেখেন, “সিপিএমের এক উগ্র চাকরিখেকো আইনজীবীর বিরুদ্ধে পার্টির রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরই সঙ্গে কর্মরত এক সিপিএমপন্থী মহিলা আইনজীবী।” তাঁর সংযোজন, “কীভাবে নেতাদের নাম জড়িয়ে এবং মিডিয়ার প্রচার ব্যবহার করে অসুরটাইপ অভিযুক্ত নানা অপকর্ম করছে, তার সবিস্তার বর্ণনা আছে চিঠিতে।”

তিনি আরো লেখেন, “মহিলা যেহেতু পার্টি করেন, পুলিশে যাওয়ার আগে পার্টির কাছেই বিচার চেয়েছেন। চার নেতার কাছে চিঠির কপি আছে। আপাতত একটির কপি আমার হাতে। চিঠিটি পোস্ট করার সময় এখনও আসেনি। সিপিএম কি অভিযোগ খতিয়ে দেখবে? মহিলা তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। চিঠির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে সিপিএম সূত্রেই পাওয়া। মামলা করে চাকরিতে জটিলতা তৈরির রাজনীতি, মিডিয়া-সোশ্যাল মিডিয়ায় ডায়লগবাজিতে অভ্যস্ত ওই সিপিএম আইনজীবীকে বাঁচাতে এবার নামবে আলিমুদ্দিনের ‘পেয়ারেলালরা’?”

কুনাল ঘোষের এই পোস্ট ভাইরাল হতেই অনেকে অনেকরকম কথা বলতে শুরু করেছেন কমেন্ট বক্সে। কে সেই আইনজীবী, তা না বললেও অনেকে মনে করছেন যে বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথা হয়তো বলছেন কুনাল ঘোষ। তবে রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এমনিতেই বিভিন্ন ইস্যুতে চাপে সিপিএম, তার উপর যদি এমনটা হয়ে থাকে, তাহলে আরো চাপ বাড়বে দলের। সেক্ষেত্রে দেখার বিষয় যে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে তারা। এবারের ভোটেও কি তারা শূন্য থাকবে? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজ্যবাসী সহ বাংলার রাজনৈতিক মহলে।

Releated Posts

মমতা-অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট

মঙ্গলবার থেকেই তা শুরু হয়েছিল। তবে বুধবার তা অন্য আকার নেয়। এতদিন যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট কিংবা হরিশ…

ByByDebojit Mukherjee May 6, 2026

শনিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা

যদিও রাজভবনে আনুষ্ঠানিক শপথগ্রহণ মিটিয়ে তার উদযাপন সমাবেশ ব্রিগেড ময়দানে হবে কিনা, নাকি ব্রিগেডেই গোটা অনুষ্ঠানটা হবে, এখনো…

ByByDebojit Mukherjee May 6, 2026

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top