• Home
  • খেলা
  • “অবদান রেখেছি দলের জন্য” পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন হোপ

“অবদান রেখেছি দলের জন্য” পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন হোপ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব জয় দিয়ে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার তারা পরাজিত করল ইতালিকে। ৪২ রানে ম্যাচ জিতেছে তারা। সৌজন্যে ব্যাট হাতে দলের অধিনায়ক শেহ হোপের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ডের বিধ্বংসী বোলিং। অন্যদিকে, ইতালি বল হাতে একটু হলেও প্রভাব ফেলতে পারলেও ব্যাট হাতে তেমনটা করে দেখাতে সফল হয়নি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা হয়ে নিজের অবস্থান জানান উইন্ডিজ অধিনায়ক শেহ হোপ। তাঁর বক্তব্য, “যেভাবে আমি বিষয়টা দেখছি, সেটা হল যে আমি সর্বদা ভাবি দলের জন্য বেশি করে অবদান রাখার। যতক্ষণ আমি রান করছি, আমি দলের জন্য কোনভাবে অবদান রেখেছি। আজ আমার মনে হয়েছে আমরা ভালো। আমি একটু বেশি ব্যালেন্স করতে চেয়েছিলাম। দলকে একটু বেশি দিতে চেয়েছিলাম দ্বিতীয়ার্ধে। কিন্তু তবুও আমি মনে করি যে আমি দলের হয়ে অবদান রাখতে পেরেছি এভাবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় ইডেন গার্ডেনসে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইতালি। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে তারা তোলে ১৬৫ রান। সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন উইন্ডিজ অধিনায়ক শেহ হোপ। এছাড়া ২৪ রানের ইনিংস আসে শারফেন রুদারফোর্ড ও রস্টন চেজের ব্যাট থেকে। ইতালির বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন বেন ম্যাণেন্টি ও কৃষাণ কালুগামাগে। এছাড়া একটি করে উইকেট নিজেদের নামে করেন আলি হাসান ও থমাস ড্র্যাকা।

জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় ইতালি। দলের কোন ব্যাটারই দাগ কাটতে সফল হননি ব্যাট হাতে। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন বেন ম্যাণেন্টি। জেজে স্মাটস করেন ২৪। এছাড়া কেউ তেমন প্রভাব ফেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নিজের ঝুলিতে তোলেন শামার জোসেফ। এছাড়া ম্যাথিউ ফোর্ড নেন তিনটি উইকেট। দুটি উইকেট নেন গুদাকেশ মোটি এবং একটি আকিল হোসেন। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শেহ হোপকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top