• Home
  • খেলা
  • রবিবার শ্রীলঙ্কায় নিম্নচাপের সম্ভাবনা, কলম্বোতে ভেস্তে যাবে ভারত-পাক ম্যাচ?

রবিবার শ্রীলঙ্কায় নিম্নচাপের সম্ভাবনা, কলম্বোতে ভেস্তে যাবে ভারত-পাক ম্যাচ?

Image

নিউজ ডেস্ক: রবিবার শ্রীলংকার কলম্বোতে মুখোমুখি হবে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে যে উন্মাদনা তুঙ্গে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের, তা না বললেও বোঝা যায়। বলা ভালো, সকলেই এখন অপেক্ষা করছেন রবিবাসরীয় সন্ধ্যায় বল গড়ানোর জন্য। তার উপর পাকিস্তানের বয়কট ড্রামা যে আরো বিষয়টিকে ইন্টারেস্টিং করে তুলেছে, তা বলাই বাহুল্য। 

তবে শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হলেও ভয় এখনো থেকেই যাচ্ছে। না পাকিস্তানের তরফ থেকে আর বয়কটের হুমকি দেওয়া হয়নি। তাহলে কী নিয়ে ভয়? আতঙ্কের কারণ হলো আকাশে কালো মেঘ। ইতিমধ্যেই শ্রীলংকার আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাবধান করে জানিয়ে দেওয়া হয়েছে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে। এখানেই শেষ নয়, আরো জানা গিয়েছে যে ৫০ শতাংশের বেশি বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যায় কলম্বোতে। সুতরাং একটা চিন্তা থেকেই যাচ্ছে। 

সেক্ষেত্রে যদি বৃষ্টি হয়, তাহলে পিছিয়ে যেতে থাকবে ম্যাচ। সম্ভাবনা থাকবে মিনিমাম পাঁচ ওভারের খেলা হওয়ার। এছাড়া যদি ম্যাচ হয়, তাহলে সুযোগ থাকছে ডিএলএস পদ্ধতি কাজে লাগানোর। কিন্তু প্রশ্নটা এখানে যদি ম্যাচ বৃষ্টির কারণে না হয়, তাহলে কি রিজার্ভ ডে রয়েছে? যেহেতু ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে গ্রুপ পর্বে, তাই কোনও রিজার্ভ ডে থাকছে না। সুতরাং বৃষ্টির কারণে ম্যাচ না হলে দুই দেশের সমর্থকরাই যে হতাশ হবেন, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, এই পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচে ভারত ও পাকিস্তান দুজনেই দুটি ম্যাচ খেলেছে এবং দুটিতেই জিতেছে।

উল্লেখ্য, আইসিসির বড় টুর্নামেন্টগুলিতে একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তবে অধিকাংশ ক্ষেত্রেই জয় নিজেদের ঝুলিতে তুলেছে টিম ইন্ডিয়া। শেষবার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পরাজিত করে ভারতকে। ১০ উইকেটে ম্যাচটি জিতেছিল তারা। যদিও তারপর থেকে আইসিসির টুর্নামেন্টগুলিতে আর ভারতকে হারাতে পারেনি তারা। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও দুবার পাকিস্তান হারিয়েছে ভারতকে। শেষবার দুই দলের মুখোমুখি হয়েছে এশিয়া কাপে এবং সবকটি ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান। ফাইনালে তাদের ভারত হারিয়েছিল ৫ উইকেটে। দলকে ফিনিশ লাইন পার করিয়েছিলেন তিলক বর্মা ও রিঙ্কু সিং। এবার দেখার যে ১৫ তারিখে যদি ম্যাচ হয়, তাহলে কি হয়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top