• Home
  • খেলা
  • “উইকেট সহজ ছিল না ব্যাটিংয়ের জন্য” ম্যাচ জিতেও দাবি সূর্যের

“উইকেট সহজ ছিল না ব্যাটিংয়ের জন্য” ম্যাচ জিতেও দাবি সূর্যের

Image

দেবজিৎ মুখার্জি: চলতি ২০ ওভারের বিশ্বকাপে, প্রথম ম্যাচের পর, নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার তারা বড় ব্যবধানে পরাজিত করে নামিবিয়াকে। ৯৩ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। সৌজন্যে ব্যাট হাতে ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়ার আগ্রাসী ইনিংস এবং বল হাতে বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের অসাধারণ বোলিং। এক কথায় বলতে গেলে, ব্যাটিং ও বোলিং, দুটিতেই ১০০তে ১০০ ‘মেন ইন ব্লু’। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের জয় প্রসঙ্গে মুখ খোলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কী বলেন তিনি? স্কাই দাবি করেন যে উইকেট সহজ ছিল না ব্যাটিং করার জন্য। কিন্তু যেভাবে দলের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও ঈশান কিষান শুরু করেছেন, তাতে মনে হয়নি উইকেট অতটা শক্ত। শুধু তাই নয়, বোলিং বিভাগেরও প্রশংসা করেন সূর্য। বিশেষ করে বুমরাহকে চার ওভার বল করতে দেখে স্বস্তি পেয়েছেন তিনি। এছাড়া বরুন-অক্ষরেরও প্রশংসা করেন তিনি। 

সূর্যকুমার যাদব বলেন, “আমার মনে হয় না যে ব্যাটিং করা সহজ ছিল এই উইকেটে। কিন্তু যেভাবে সঞ্জু আর ঈশান শুরু করে, তাতে মনেই হচ্ছিল না যে উইকেটটা কঠিন। তারপর যেভাবে দ্রুত ২-৩টি উইকেট হারানোর পর শিবম ও হার্দিক ব্যাট করেছে, আমি মনে করি সেটা প্রশংসা করার মতো।” মাঝের ওভারগুলিতে বোলিং প্রসঙ্গে তিনি বলেন, ” হ্যাঁ এটা একটা প্লাসপয়েন্ট বুমরাহকে চার ওভার বল করতে দেখা। ওকে দলে ফিরে পেয়ে ভালো লাগছে। এছাড়া বরুন-অক্ষর দারুন বোলিং করেছে। আমি মনে করি এটা একটা কঠিন কম্বিনেশন খেলার জন্য।” পাশাপাশি, তিনি প্রশংসা করেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারও।

প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে ভারত। সর্বোচ্চ ৬১ রান করেন ঈশান কিষান। এছাড়া হার্দিক পান্ডিয়া করেন ৫২। নামিবিয়ার বোলারদের মধ্যে চারটি উইকেট পান দলের অধিনায়ক জেরার্ড ইরাসমাস। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার আগে ১১৬ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তী, দুটি হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল এবং একটি করে উইকেট পান আর্শদ্বীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও শিবম দুবে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হার্দিক পান্ডিয়াকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top