• Home
  • খেলা
  • জ্বরের কারণে আমেরিকার বিরুদ্ধে খেলবেন না বুমরাহ, চিন্তা ভারতীয় শিবিরে

জ্বরের কারণে আমেরিকার বিরুদ্ধে খেলবেন না বুমরাহ, চিন্তা ভারতীয় শিবিরে

Image

দেবজিৎ মুখার্জি: আরে কিছুক্ষণের মধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। কিন্তু তার আগেই তাদের উপর নেমে এলো চিন্তার ছায়া। কী হয়েছে? খেলতে পারবেন না দলের তারকা পেসার জাস্প্রিত বুমরাহ। বিষয়টি নিয়ে যে দলের অন্দরে ও দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে, তা না বললেও চলে। বলা ভালো, আরও একটা সমস্যা জুড়লো তালিকায়।

সদ্য শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক বিষয় চিন্তিত টিম ইন্ডিয়া। যদিও তার মধ্যে একটা স্বস্তির বিষয় তিলক বর্মার চোট সারিয়ে ফিরে আসা এবং ব্যাট হাতে স্বাচ্ছন্দে ব্যাট করা। তবে অন্যদিকে দলের তরুণ তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ১০০ শতাংশ ম্যাচ ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। পাশাপাশি, চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিৎ রানা।

এই পরিস্থিতিতে আরো একটি চাপ জুড়ে বসলো এবং সেটি হল আমেরিকার বিরুদ্ধে জাস্প্রিত বুমরাহের খেলতে না পারার বিষয়টি। শনিবার সকাল থেকে তারকা পেসার জ্বরে ভুগছেন। সেক্ষেত্রে প্লেইং একাদশে কাদের জায়গা দেওয়া হবে, তা নিয়ে এই মুহূর্তে চিন্তায় গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদব। বুমরাহের জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে, হর্ষিৎ রানার পরিবর্তে ডাক পাওয়া, মহাম্মদ সিরাজের এবং তাঁকে সাথ দেবেন দলের অন্যতম তরুণ তারকা পেসার আর্শদ্বিপ সিং।

সবমিলিয়ে, এই মুহূর্তে চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। আজকের প্রতিপক্ষ আমেরিকা হলেও ভারত যে তাদের হালকায় নেবে না, তা না বললেও বোঝা যায়। এবার দেখার বিষয় যে আজকের ম্যাচে কেমন পারফর্ম করেন দলে ক্রিকেটাররা। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যে প্লেইং একাদশে দেখা যাবে কাদের? পাশাপাশি, এই প্রশ্নও ঘোরাফেরা করছে যে এবারও জয় দিয়ে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে পারবে ভারত? তবে এগুলি ছাড়াও আরো একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবার দেখার শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top